Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নির্ভুল লক্ষ্য, ৯০ কিলোমিটার পাল্লায় গুঁড়িয়ে দিতে পারে শক্রুঘাঁটি, পিনাকা মিসাইলের উৎক্ষেপণ সফল

দ্য ওয়াল ব্যুরো: আস্ফালন বাড়ছে পাকিস্তানের। সেই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে ভারতের অস্ত্রভাণ্ডার। মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পিনাকা তার মারণ ক্ষমতার প্রমাণ আগেও দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মারণ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে আরও বদল ঘটিয়ে এর

নির্ভুল লক্ষ্য, ৯০ কিলোমিটার পাল্লায় গুঁড়িয়ে দিতে পারে শক্রুঘাঁটি, পিনাকা মিসাইলের উৎক্ষেপণ সফল

শেষ আপডেট: 18 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আস্ফালন বাড়ছে পাকিস্তানের। সেই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে ভারতের অস্ত্রভাণ্ডার। মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পিনাকা তার মারণ ক্ষমতার প্রমাণ আগেও দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মারণ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে আরও বদল ঘটিয়ে এর ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে। আজ, বৃহস্পতিবার ওড়িশার উপকূল থেকে পিনাকা গাইডেড মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় সেনা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র বানিয়েছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। মার্ক-১-এ এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০ কিলোমিটার, আর মার্ক-২-তে ৭৫ কিলোমিটার। ডিআরডিও জানিয়েছে, বর্তমানে এই মিসাইলের পাল্লা আরও বাড়ানো হয়েছে। এখন ৯০ কিলোমিটার দূরত্বের যে কোনও বস্তুকে নির্ভুল লক্ষ্যে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ডিআরডিওর সঙ্গে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্ট্যাব্লিশমেন্ট (ARDE), রিসার্চ সেন্টার ইমারত (RCI), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবোরেটরি (DRDL), প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্ট্যাব্লিশমেন্ট (PXE) এবং হাই এনার্জি মেটিরিয়াল রিসার্চ ল্যাবোরেটরি (HEMRL)।

আরও পড়ুন: তিন ইয়ারি কথা! সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধু আজ দেশের তিন বাহিনীর প্রধান

এর আগেও পিনাকা মিসাইলের সফল উৎক্ষেপণ করেছিল ভারতীয় সেনা। ডিআরডিও জানিয়েছে, বর্তমানে পিনাকার উন্নত সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। এই উৎক্ষেপণের নেতৃত্বে ছিলেন আরসিআইয়ের ডিরেক্টর বিএইচভিএস নারায়ণমূর্তি, এআরডিএ-র ডিরেক্টর ড. ভি ভেঙ্কটশেখর রাও, আইটিআরের ডিরেক্টর ড. বিকে দাস এবং পিএক্সই-এর ডিরেক্টর ডিকে যোশী। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইল ব্রহ্মস রয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর হাতে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল। বাতাসে শব্দের যা গতিবেগ তার চার গুণ বেগে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে সক্ষম ব্রহ্মস। ফলে র‌্যাডারে ধরা পড়লেও মাঝ পথে তাকে রোখা খুব কঠিন। আরও এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ মিসাইল ক্যারিয়ার। বিশাল মরুপ্রান্ত দিয়ে যদি হানা দেয় শত্রুপক্ষের ট্যাঙ্ক, তা হলে নিমেষে রুখে দেবে নাগ। অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম) নাগকে ভূমি এবং আকাশ, দুই জায়গা থেকেই ছোড়া যায়। প্রতিপক্ষের ট্যাঙ্কই মূলত এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য।

```