Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

“পায়রাগুলো আমাকে চিনতে পারে” – ট্রাফিকপুলিশ থেকে ‘পক্ষীমানব’ হয়ে ওঠার কথা

অন্তত এক দশক ধরে তিনি পাখিদের খাইয়ে আসছেন। একটা-দুটো পাখি নয়, নিয়মিত ভাবে দশ হাজার পায়রাকে খাওয়ান। তাই লোকমুখে এখন তাঁর নাম হয়ে গেছে পক্ষীমানব বা বার্ডম্যান। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদার পুলিশ আধিকারিক সুরজ কুমার শর্মা শহরের বিভিন্ন জায়

“পায়রাগুলো আমাকে চিনতে পারে” – ট্রাফিকপুলিশ থেকে ‘পক্ষীমানব’ হয়ে ওঠার কথা

শেষ আপডেট: 12 January 2020 05:41

অন্তত এক দশক ধরে তিনি পাখিদের খাইয়ে আসছেন। একটা-দুটো পাখি নয়, নিয়মিত ভাবে দশ হাজার পায়রাকে খাওয়ান। তাই লোকমুখে এখন তাঁর নাম হয়ে গেছে পক্ষীমানব বা বার্ডম্যান। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদার পুলিশ আধিকারিক সুরজ কুমার শর্মা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে পাখিদের খাওয়ান। তাঁর কথায়, “ট্রাফিক পুলিশ আধিকারিক হিসাবে আমি যেমন আমার কাজ করি ঠিক একই ভাবে আমি এইসব পাখিদেরও খাওয়াই। ওরা যখন আমার কাছে এসে আমার হাত থেকে খাবার খুঁটে খায় তখন আমার খুব ভাল লাগে। আমি যেমন ওদের ভালবাসি ঠিক তেমনি ভাবে ওরাও আমায় ভালবাসে। কখনও কখনও এমনও হয় যে আমি ডিউটি করছি আর ওরা এসে আমার কাঁধে বসে পড়ল।” তাঁর দাবি, ভিড়ের মধ্য থেকে পাখিরা ঠিক তাঁকে চিনে নিতে পারে। রোজ সকালে হাজার হাজার পায়রা তাঁর জন্য অপেক্ষা করে থাকে। তিনি খাবার বের করার আগেই তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে। সূরজ কুমার শর্মা বলেন, “আমি যখন এইসব প্রাণীদের খাওয়াই তখন আমার খুব আনন্দ হয়। আমি অন্যান্য প্রাণীকেও খাওয়াই, যেমন গরু। যখনই ওরা দেখে যে আমি বাইকে চড়ে আসছি তখনই তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে।” বরিষ্ঠ পুলিশ আধিকারিক অভিমন্যু নায়ক জানান, সুরজ কুমার শর্মাকে এলাকার লোকজন পক্ষীমানব বলে ডাকেন। তিনি বলেন, “ওঁর এই কাজের জন্য আমরা গর্বিত। বিগত বহু বছর ধরে উনি জীবজন্তুদের খাইয়ে আসছেন। উনি নিজের কাজের ব্যাপারে খুবই সচেতন।” গ্রাম-শহরে অনেক বাড়িতেই পাখিকে খাওয়ানোর চল রয়েছে। সকালের দিকে শস্যের ভাঙা দানা তাদের দেন গৃহস্থ। কেউ দেন ধান-চাল, কেউ গম। পাখিরা উঠোনে বা ছাদে এসে সেইসব খাবার খুঁটে খায়। কিন্তু শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পাখিদের খাওয়ানো সত্যিই বিরল। পোষা প্রাণীরা বাড়ির লোকজনকে চেনে ঠিকই। তবে শহরের মানুষের ভিড়ে একজনকে চিনে নিয়ে তাঁর কাঁধে-মাথায় বসার কথা একেবারেই শোনা যায় না।

```