
বিজেপির মিছিলে উত্তেজনা
শেষ আপডেট: 22 April 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: 'চোর-চোর' স্লোগান তুলে এগিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। অভিযোগ, আচমকা সেই মিছিলে ঢুকে পড়ে এক পকেটমার! বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহভাজন এক যুবককে ধরে উত্তমমধ্যম দিল বিজেপি কর্মীরা। ওই যুবক অবশ্য দাবি করেন, তিনি বিজেপি সমর্থক। প্রতিবাদ মিছিলে এসেছিলেন। তবে পকেটমার সন্দেহে মারধর দেওয়ায় কোনওভাবে ছুটে পালান।
মঙ্গলবার দুপুরে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার ডাকে ডিএম অফিস অভিযান চলছিল। মিছিল ঘড়ির মোড়ে আসতেই হইহই রব। চোর চোর স্লোগানের মাঝে হঠাৎ পকেটমার ধরা পড়েছে আওয়াজ উঠতেই দেখা গেল এক যুবককে ধরে চলছে মারধর।
ওই অবস্থাতেই যুবক দাবি করেন তিনি বিজেপি সমর্থক। নাম বিনয় মিশ্র। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে এসেছেন। কারও পকেট মারেননি। যদিও বিজেপি নেতা সোমনাথ মৈত্র বলেন, "মিছিলের ভিড়ের মধ্যে পকেটমার ঢুকে পড়েছিল। আমার পকেট কেটেছিল। যদিও মানি ব্যাগ নিতে পারেনি। বিজেপি কখনও পকেট মারে না। পুলিশের সামনেই এই পকেটমার ঘুরছে। ও কোনওভাবেই বিজেপি কর্মী নয়।