Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপারিশপত্র পেয়েও বঞ্চিত শারীর শিক্ষা, কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা! আগামিকাল শুনানি

সুপার নিউমোরিক পোস্ট (Super Numeric Post) নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিমকোর্ট আগেই জানিয়েছিল, রাজ্য চাইলে এই পদ তৈরি করতে পারে।

সুপারিশপত্র পেয়েও বঞ্চিত শারীর শিক্ষা, কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা! আগামিকাল শুনানি

ফাইল ছবি

শেষ আপডেট: 6 May 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: সুপার নিউমোরিক পোস্ট (Super Numeric Post) নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিমকোর্ট আগেই জানিয়েছিল, রাজ্য চাইলে এই পদ তৈরি করতে পারে। এতে কোনও আইনি বাধা নেই। তবে সুপার নিউমোরিক পোস্টের শুন্য পদে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। ওই মামলায় আগামিকাল চূড়ান্ত রায় জানাবে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষায় অকৃতকার্যদেরও আবেদনের শুনানি আগামিকাল বুধবার হবে বলে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

মামলার অন্যতম আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বলেন, রাজ্যের টেকনিক্যাল ভুলের কারণেই ২০১৬ সালের এসএলএসটি শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা সুপারিশপত্র পেয়েও বঞ্চিত হয়েছেন। এখন দেখার আদালত কী সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল ওই সিদ্ধান্তে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। এমনকি প্রয়োজনে সেই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই—এমন নির্দেশও দেয় আদালত।

তবে সুপ্রিম কোর্টে এই মামলা গেলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দফতর বা এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে।

পাশাপাশি, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শও নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল। এই মন্তব্যের ভিত্তিতে আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে তদন্তের কোনও প্রয়োজন নেই এবং মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।


```