Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি তোলার জন্যই লখিমপুরে যাচ্ছেন বিরোধীরা, পাল্টা তোপ যোগীর

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই সুপ্রিম কোর্ট বলেছে, লখিমপুর-খেরি (Lakhimpur) নিয়ে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয়। এদিনই লখিমপুর নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রা

ছবি তোলার জন্যই লখিমপুরে যাচ্ছেন বিরোধীরা, পাল্টা তোপ যোগীর

শেষ আপডেট: 8 October 2021 10:12

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই সুপ্রিম কোর্ট বলেছে, লখিমপুর-খেরি (Lakhimpur) নিয়ে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয়। এদিনই লখিমপুর নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সহ বেশ কয়েকজন নেতা-নেত্রী গত কয়েকদিনে লখিমপুরে গিয়েছেন। যোগী এদিন বলেন, বিরোধীরা ছবি তোলার জন্য সেখানে যাচ্ছেন। ছত্তিসগড়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলও সম্প্রতি লখিমপুরে গিয়েছিলেন। যোগী বলেন, ছত্তিশগড় যখন জ্বলছে, সেখানকার মুখ্যমন্ত্রী আসছেন উত্তরপ্রদেশে। যোগীর অভিযোগ, “বিরোধীদের কায়েমি স্বার্থ আছে। লখিমপুর নিয়ে সরকার কিছু গোপন করছে না।” পরে তিনি বলেন, লখিমপুরে হিংসার ঘটনায় কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অপরাধীরা কেউ ছাড়া পাবে না। গত রবিবার লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের মধ্যে ঢুকে যায় একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। চার কৃষক মারা যান। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। এদিন সুপ্রিম কোর্ট লখিমপুরের ঘটনাকে ‘নৃশংস হত্যা’ বলে উল্লেখ করে। লখিমপুরের হিংসা নিয়ে এক জনস্বার্থের মামলায় এদিন শীর্ষ আদালতে শুনানি হয়। বিচারপতিরা বলেন, “প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।” প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, তিনি আশা করেন এই মামলার সংবেদনশীলতা বিচার করে ব্যবস্থা নেবে উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এই মামলার কোনও তথ্যপ্রমাণ যেন নষ্ট না হয়। এদিন সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের হয়ে এদিন সওয়াল করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। প্রধান বিচারপতি রামানা বলেন, “এফআইআর দেখে বোঝা যাচ্ছে, ওই অপরাধ ভারতীয় দণ্ডবিধির ৩০৩ নম্বর ধারায় পড়ে। এই ধরনের মামলায় অন্যান্য অভিযুক্তের সঙ্গে যেমন ব্যবহার করা হয়, বর্তমান অভিযুক্তের সঙ্গেও তেমনই ব্যবহার করা উচিত।” হরিশ সালভে বলেন, “ময়না তদন্তের রিপোর্টে কোথাও বুলেটের ক্ষত-র কথা বলা হয়নি। সেজন্য ১৬০ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে। যেভাবে গাড়িটি চালানো হচ্ছিল, তাতে ৩০২ ধারার মামলাও হতে পারে।” পরে প্রবীণ অ্যাডভোকেট বলেন, “এই মামলায় যে অভিযোগ উঠেছে, তা হয়তো সত্যি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের হয়তো শব্দটি ব্যবহার করতে হবে। এই মামলায় যে প্রমাণ পেশ করা হয়েছে, তা যদি সত্যি হয়, তাহলে খুনের অভিযোগ সত্যি হতে পারে।” এর মধ্যে জানা যায়, শুক্রবার পুলিশের সামনে উপস্থিত হননি আশিস মিশ্র। জেরার জন্য তাঁকে শুক্রবার পুলিশের সামনে উপস্থিত হতে বলা হয়েছিল।

```