আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট বলছে, এবার পেগাসাস ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে ফ্রান্সের ৫ মন্ত্রীর মোবাইলে। ২০১৯ সালে তাঁদের ফোনে স্পাইওয়্যারটি দিয়ে নজরদারি শুরু করা হয়েছে। তবে সেই সময়ে তাঁরা সকলে মন্ত্রী ছিলেন না।
অভিযোগ ওঠার পরে বৃহস্পতিবার রাতে এনএসও-র তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "আমরা আগেও ফরাসি সরকারকে বলেছি, পেগাসাসের লক্ষ্যবস্তু হিসেবে সে দেশের কর্তারা কখনওই ছিলেন না। এর পরে কোন সূত্র কী খবর সামনে আনছে, তা নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না।"
এনএসও গ্রুপের দাবি, গুরুতর অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধের বাইরে পেগাসাস সফটওয়্যারকে কাজে লাগানো মানে তা এটির অপব্যবহার করা। এ কথা পেগাসাসের চুক্তিতেও উল্লেখ করা রয়েছে। এনএসও আরও দাবি করেছে, কেউ যদি এটির অপব্যবহার করে, তা জানতে পারলে এনএসও-র তরফে পদক্ষেপ করা হয়।
এনএসও আরও জানিয়েছে,
বিশ্বজুড়ে বহু মানুষ এই সফটওয়্যারের কল্যাণেই নিরাপদে রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে এমনটা ঘটেনি বলেই এর আগে ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যম একযোগে জানিয়েছিল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'