Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফোনপে-র কিউআর কোডে শিবরাজের মুখ বসিয়ে পোস্টার! কংগ্রেসকে সতর্ক করল সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: ফোনপে-র পোস্টারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি নিয়ে শোরগোল ছড়িয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। বিজেপির দাবি, কংগ্রেস এভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। এই অভিযোগ তুলে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এবার সেই ঘটন

ফোনপে-র কিউআর কোডে শিবরাজের মুখ বসিয়ে পোস্টার! কংগ্রেসকে সতর্ক করল সংস্থা

শেষ আপডেট: 29 June 2023 15:11

দ্য ওয়াল ব্যুরো: ফোনপে-র পোস্টারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি নিয়ে শোরগোল ছড়িয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। বিজেপির দাবি, কংগ্রেস এভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। এই অভিযোগ তুলে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই ফোনপে তাদের নাম এবং লোগো ব্যবহারে আপত্তি জানিয়েছে৷ এই সংস্থাটি অবিলম্বে কংগ্রেসকে পোস্টারগুলি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে এবং তা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

https://twitter.com/PhonePe/status/1673346058179555328?s=20

বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব চলছে। ফোনপে-র হুঁশিয়ারিতে সেই পোস্টার যুদ্ধ যেন নতুন আঙ্গিক পেয়েছে। পোস্টারগুলিতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে এবং এতে লেখা রয়েছে, ‘আপনার কাজ করার জন্য ৫০ শতাংশ কমিশন দিন।’

কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই পোস্টারগুলির ছবি-ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। দেখা গিয়েছে, ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, সেহোর, বুধনি, উজ্জয়িনীর মতো একাধিক শহরে সেই পোস্টার পড়েছে। উল্লেখ্য, এই বুধনি বিধানসভা আসন থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছেন এবং পরে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান।

https://twitter.com/INCMP/status/1673377745915748354?s=20

ফোনপে সেই পোস্টারগুলি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছে যে, রাজনৈতিক বা অরাজনৈতিক, অথবা অন্য কোনও তৃতীয় পক্ষ তাদের ব্র্যান্ডের লোগো অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না। অবিলম্বে পোস্টারগুলি সরানো না হলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। এদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বিষয়টিকে ‘নোংরা রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই তাঁর মন্ত্রীকে বরখাস্ত করলেন রাজ্যপাল, বেনজির ঘটনা তামিলনাড়ুতে


```