Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লেন ভেঙে পড়ে মৃত অন্তত ৪৫ যুবক, ফিলিপিন্সের ভয়াবহ দুর্ঘটনায় চলছে উদ্ধারকাজ

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর বিমান ভেঙে মারাত্মক দুর্ঘটনা ফিলিপিন্সে। অন্তত ৪৫ জন মারা গেছেন বলে সে দেশের সরকারি সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় খুঁজে পাওয়া গেছে ৩০ জনকে। এখনও উদ্ধারকার্য চলছে। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যাত্রীরা

প্লেন ভেঙে পড়ে মৃত অন্তত ৪৫ যুবক, ফিলিপিন্সের ভয়াবহ দুর্ঘটনায় চলছে উদ্ধারকাজ

শেষ আপডেট: 4 July 2021 15:41

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর বিমান ভেঙে মারাত্মক দুর্ঘটনা ফিলিপিন্সে। অন্তত ৪৫ জন মারা গেছেন বলে সে দেশের সরকারি সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় খুঁজে পাওয়া গেছে ৩০ জনকে। এখনও উদ্ধারকার্য চলছে। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যাত্রীরা সকলেই সদ্য জাতীয় সেনা স্কুলে স্নাতক হয়েছিলেন। তার পরে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু তা আর হল না। ৪৫ জন তরতাজা যুবক চিরতরে প্রাণ হারালেন, বাকিরা হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। ১৭ জনকে এখনও খুঁজেই পাওয়া যায়নি।

Some Philippine troops jump before military plane crashes in flames, killing at least 45 | Reuters

ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রের খবর, সিই ১৩০ হারকিউলিস নামের ওই সেনা বিমানটি রাজধানী থেরে সুলু দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। ফিলিপিন্সের ওই দক্ষিণ প্রান্তের দ্বীপে সাম্প্রতিক কালে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ফিলিপিন্স প্রশাসন সিদ্ধান্ত নেয় সদ্য পাশ করা যুবকদের নিয়ে তৈরি করা নতুন সেনাবাহিনী মোতায়েন করা হবে ওই প্রত্যন্ত অঞ্চলে। সেই কারণেই বিমানে করে যাচ্ছিলেন তাঁরা। আজ, রবিবার থেকেই কাজে  যোগ দেওয়ার কথা ছিল এই তাঁদের।
গত মাসেও ফিলিপিন্সে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ৬ জন যাত্রী-সহ ভেঙে পড়েছিল। তবে এ দ্বীপরাষ্ট্রে এর আগে কখনও এত দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ও ভিডিও ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে বিমানের ধ্বংসাবশেষ দাউদাউ করে জ্বলছে। তবে চারটি ইঞ্জিনের এই বিমানটি যে অঞ্চলে আছড়ে পড়ে সেখানে জনবসতি কম থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। 
Philippine Air Force plane crash: At least 45 killed - CNN
ঠিক কী কারণে বিমান ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে একে দুর্ঘটনা বলেই জানিয়েছে সে দেশের বায়ুসেনা। গুলি ছুড়ে বা অন্য কোনও ভাবে বিমানটিকে নামানো হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।

```