Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটি টাকার লোভে ভাড়াটিয়াকে খুন! দেহ ৩ টুকরো করে খালে ভাসাল বাড়িওয়ালা

দ্য ওয়াল ব্যুরো: ভাড়াটিয়াকে খুন (murder) করে দেহ তিন টুকরো করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার (landlord) বিরুদ্ধে। ঘটনায় জোর আলোড়ন ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে। ভাড়াটিয়া অঙ্কিত খোখার একজন পিএইচডি স্কলার (PhD scholar

কোটি টাকার লোভে ভাড়াটিয়াকে খুন! দেহ ৩ টুকরো করে খালে ভাসাল বাড়িওয়ালা

শেষ আপডেট: 15 December 2022 05:50

দ্য ওয়াল ব্যুরো: ভাড়াটিয়াকে খুন (murder) করে দেহ তিন টুকরো করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার (landlord) বিরুদ্ধে। ঘটনায় জোর আলোড়ন ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে। ভাড়াটিয়া অঙ্কিত খোখার একজন পিএইচডি স্কলার (PhD scholar) ছিলেন। পুলিশের অনুমান, তাঁর কাছে থাকা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্যই খুন করা হয়েছে।

সূত্রের খবর, জমি বিক্রি করার দরুণ অঙ্কিতের কাছে এক কোটিরও বেশি টাকা ছিল। সেই কথাই কোনওভাবে জানতে পেরে যায় ওই বাড়িওয়ালা। এরপরই ওই টাকা হাতিয়ে নেওয়ার লোভে অঙ্কিতকে খুন করে করাত দিয়ে দেহ তিন টুকরো করে ফেলে। গত ৬ অক্টোবর এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সেই অভিযুক্ত।

তবে দেহ তিন টুকরো করেই ক্ষান্ত থাকেনি সে। এরপর সেই দেহের টুকরোগুলি গাজিয়াবাদের একটি খালের বিভিন্ন স্থানে গিয়ে ছড়িয়ে দেয়। শুধুমাত্র টাকার লোভে একজনকে এভাবে নৃশংস হত্যার ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন এলাকাবাসী। এমনকী গোটা বিষয়টিই চাপা পড়ে যেত, যদি না অঙ্কিতের বন্ধুরা থানায় নিখোঁজ ডায়েরি করতেন!

জানা গেছে, দু'মাসেরও বেশি সময় ধরে অঙ্কিতের কোনও খোঁজখবর না মেলায় সন্দেহ হয় তাঁর বন্ধুদের। এমনকী তাঁর ফোনটিও পরিষেবা ক্ষেত্রের বাইরে বলছিল। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবেন সবাই। অবশেষে গত ১২ ডিসেম্বর মোদীনগর থানায় গিয়ে অঙ্কিত খোখারের নামে একটি মিসিং ডায়েরি করেন। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমেই তাঁর বাসস্থানে যাওয়া হয়। সেখানে বাড়িওয়ালার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলার সময়ই সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে থানায় তুলে নিয়ে গিয়ে জেরা করতেই আসল সত্যি বেরিয়ে আসে।

মদ খাওয়ার টাকা দেয়নি প্রতিবেশী মহিলা, রাগে কুপিয়ে মারল যুবক


```