Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রেকর্ড গড়ল এসএসকেএম, একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা! সংখ্যা শুনে চমকে উঠতে হয়

দ্য ওয়াল ব্যুরো: অসুখবিসুখ কখনওই সময় বুঝে আসে না। তাই উৎসবের আবহে চতুর্দিকে যখন ছুটির হাওয়া, তখনও ফুরসৎ মেলে না চিকিৎসকদের। ভিড় কমে না হাসপাতালে। কিন্তু এইবারের পুজোর মাসে যেন বেশিই থাবা বসিয়েছে অসুখ! অন্তত তেমনটাই বলছে পিজি হাসপাতালের (P

রেকর্ড গড়ল এসএসকেএম, একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা! সংখ্যা শুনে চমকে উঠতে হয়

শেষ আপডেট: 2 November 2022 06:31

দ্য ওয়াল ব্যুরো: অসুখবিসুখ কখনওই সময় বুঝে আসে না। তাই উৎসবের আবহে চতুর্দিকে যখন ছুটির হাওয়া, তখনও ফুরসৎ মেলে না চিকিৎসকদের। ভিড় কমে না হাসপাতালে। কিন্তু এইবারের পুজোর মাসে যেন বেশিই থাবা বসিয়েছে অসুখ! অন্তত তেমনটাই বলছে পিজি হাসপাতালের (PG Hospital) পরিসংখ্যান। অতীতের সব রেকর্ড ভেঙে অক্টোবরের ১৭ তারিখে ১৭ হাজার মানুষের চিকিৎসা হল এই হাসপাতালের আউটডোরে (Highest Patient)! পরিস্থিতি এমনই, নাওয়াখাওয়ার সময় মেলেনি চিকিৎসক ও অচিকিৎসক স্বাস্থ্যকর্মীদের।

পিজি হাসপাতাল সূত্রের খবর, তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ১৮০০ রোগী এসেছিলেন মেডিসিন বিভাগে। সার্জারি বিভাগে আসেন প্রায় ৭০০ জন, গাইনিতে ৮৫০ জন, চর্মরোগ বিভাগে ১১৫০ জন, অর্থোপেডিকে ১২২০ জন, ইএনটি-তে ৯০০ জন। এছাড়াও নিউরোমেডিসিন ও নিউরোসার্জারিতে এসেছিলেন প্রায় ১৭০০ ও ৭০০ রোগী।

এইমুহূর্তে পিজিতে প্রায় ২৫০০ জন কর্মী এবং ১২০০ জন চিকিৎসক আছেন। কমবেশি ৩০০ জন চিকিৎসক ও কর্মী ৩৯টি আউটডোর পরিচালনা করেন সোম থেকে শনি। ছুটির দিন বাদ দিলে বছরের যে কোনও দিন রোগীর সংখ্যা হয় গড়ে ১২ হাজারের মতো। এতদিন একদিনে পিজির আউটডোরে সর্বোচ্চ রোগীর রেকর্ড ছিল, ১৫ হাজার ৬০০ রোগী।

কিন্তু এই বছর ১৭ অক্টোবর সে রেকর্ড ভেঙে গেল। ১৭ অক্টোবর আউটডোরে ১৭ হাজার মানুষ চিকিৎসা করাতে এসেছিলেন। তাই পিজির ৩১৫ বছরের ইতিহাসে এটি রেকর্ড হিসেবেই নথিভুক্ত।

বগটুই কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত, গ্রামে ঢুকে গ্রেফতার করল সিবিআই


```