Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাইটেক ট্রেডমিল থেকে ব্যালেন্স ল্যাব! পিজিতেই মিলবে খেলোয়াড়দের অত্যাধুনিক ট্রেনিং-চিকিৎসা

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি হোক বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতিটি ম্যাচে যেভাবে দাপিয়ে বেড়ান, সেই ক্ষমতা আসে নিয়মিত ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। বিশ্ব তারকারা যে উন্নত প্রযুক্তির ট্রেডমিল (High-Tech Treadmill) ব্যবহার করে থাকেন, এবার সেই

হাইটেক ট্রেডমিল থেকে ব্যালেন্স ল্যাব! পিজিতেই মিলবে খেলোয়াড়দের অত্যাধুনিক ট্রেনিং-চিকিৎসা

শেষ আপডেট: 14 February 2023 08:47

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি হোক বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতিটি ম্যাচে যেভাবে দাপিয়ে বেড়ান, সেই ক্ষমতা আসে নিয়মিত ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। বিশ্ব তারকারা যে উন্নত প্রযুক্তির ট্রেডমিল (High-Tech Treadmill) ব্যবহার করে থাকেন, এবার সেই ট্রেডমিলই আসছে কলকাতার পিজি হাসপাতালে (PG Hospital)।

কী বিশেষত্ব রয়েছে এই হাইটেক মেশিনে?

জানা যাচ্ছে, জলের প্লবতাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ট্রেডমিল। শুধু তাই নয় মাধ্যাকর্ষণ শক্তি কমিয়ে-বাড়িয়ে খেলোয়াড়দের ফিট রাখার ব্যবস্থাও রয়েছে এই মেশিনে। যা কোনও খেলোয়াড়কে ফিট রাখতে সাহায্য করে। সূত্রের খবর, ৬০ লাখের এই ট্রেডমিল তৈরি হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু পিজি হাসপাতালে আসা।

হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের কথায়, খেলোয়াড়রা মাঝেমধ্যেই নানা সমস্যায় ভোগেন। চোটের সমস্যা ছাড়াও রয়েছে হার্ট প্রব্লেম, চোখের সমস্যা ইত্যাদি। অনেক সময়ই এইসব সমস্যা এতবড় হয়ে যায় যে খেলোয়াড়দের কেরিয়ার শেষ হয়ে যায়।

খেলোয়াড়দের সুরক্ষার জন্যই এবার পিজি হাসপাতালে এই নতুন বিভাগ চালু হতে চলেছে। পিজি-র চারতলায় ঝাঁ চকচকে স্পোর্টস মেডিসিন বিভাগটি গড়ে উঠেছে। খেলোয়াড়দের জন্য রয়েছে স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস কার্ডিওলজিও। হাসপাতালে এমন বিভাগ দেশের মধ্যে অনেক কমই আছে।

জানা গেছে, এই বিভাগে ইস্টবেঙ্গল, মোহনবাগানের ফুটবলারদের ট্রেনিং ও চিকিৎসা দেওয়া হবে। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ফুটবলাররা এখানে এসে অনুশীলন করে গেছেন। বলাই যায় বাংলায় এমন উদ্যোগ এটাই প্রথম।

এই বিভাগে কী কী থাকছে?

খেলোয়াড়দের পায়ের পেশির শক্তি থেকে দমের পরীক্ষা সবই এই বিভাগে করা হবে। শুধু তাই নয়, খেলা শেষে খেলোয়াড়দের ধকল মুক্ত করতেও থাকছে বিশেষ ব্যবস্থা। থাকছে ব্যালেন্স ল্যাবও।

১ টাকার চিকিৎসা ফিরছে, প্রয়াত পদ্মশ্রী ডাক্তারের ঐতিহ্য ধরে রাখবে বোলপুর


```