Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপৎকালীন পরিস্থিতিতে ভাইজারের কোভিড ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল আমেরিকাও

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা ব্যবহার করা হবে কিনা, সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি বানিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন। বৃহস্পতিবার সেই কমিটি জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ফাইজারের টিক

আপৎকালীন পরিস্থিতিতে ভাইজারের কোভিড ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল আমেরিকাও

শেষ আপডেট: 11 December 2020 06:43

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা ব্যবহার করা হবে কিনা, সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি বানিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন। বৃহস্পতিবার সেই কমিটি জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ফাইজারের টিকা ব্যবহার করা যেতে পারে। এর আগে ব্রিটেন, কানাডা, বাহেরিন ও সৌদি আরব ফাইজারের টিকা অনুমোদন করেছে। আমেরিকায় ওই টিকা নিয়ে বিশেষজ্ঞ কমিটিতে ভোটাভুটি হয়েছিল। ১৭ টি ভোট পড়েছে টিকার পক্ষে। বিরুদ্ধে পড়েছে চারটি। একজন ভোটদানে বিরত থাকেন। বিশেষজ্ঞ কমিটির কাছে মার্কিন প্রশাসন জানতে চেয়েছিল, এখনও পর্যন্ত বিজ্ঞানীরা যে তথ্য পেয়েছেন, তাতে কী মনে হয় যে, ফাইজারের টিকা নইলে ক্ষতির চেয়ে লাভ হবে বেশি? বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ, বায়োস্ট্যাটিসটিয়ান এবং অন্যান্য বিজ্ঞানী। রাশিয়া ও চিনে ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও অভিযোগ, যথাযথ পরীক্ষা ছাড়াই ওই ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফাইজারের ভ্যাকসিন ৪৪ হাজার মানুষের ওপরে পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে তার ফল প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাল কাজ করেছে এই ভ্যাকসিন। কেউই গুরুতর অসুস্থ হয়ে পড়েননি। ব্রিটেনে গত মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার জানা গিয়েছে, টিকা নিয়ে দুই স্বাস্থ্যকর্মীর শরীরে দেখা দিয়েছে অ্যালার্জিক রিঅ্যাকশন। এর মধ্যে জানা যায়, কোভিডের ভ্যাকসিন একবার নিশ্চিত ভাবে বাজারে চলে এলে, তার বেশিরভাগটাই চলে যাবে ধনী দেশগুলিতে। অন্য দেশগুলি অতটা গুরুত্ব পাবে না। এই কথা কয়েক দিন আগে বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারা সতর্ক করেছিল, এমনটা যাতে না হয় তা আমাদের দেখতে হবে। এই মুহূর্তে যে সব দেশ আগাম ভ্যাকসিনের ডোজের ব্যবস্থা করে রেখেছে, তাদের মধ্যে ভারত রয়েছে শীর্ষে। তার ১৬০ কোটির অর্ডারের পরেই আছে ইউরোপিয়ান ইউনিয়ন, যারা ৬টা পৃথক সংস্থার থেকে ১৩৬ কোটি টিকা কিনবে বলে অর্ডার দিয়েছে। এর পরেই আছে আমেরিকা, যাদের আগাম অর্ডার করা টিকার সংখ্যা ১১০ কোটি। এর পরেই আছে কানাডা ও ইংল্যান্ড। কিন্তু যদি জনসংখ্যার নিরিখে বিচার করা হয়, তাহলে দেখা যাচ্ছে কানাডা তার প্রয়োজনীয় টিকার তুলনায় ৫ গুণ বেশি অর্ডার করেছে।  আমেরিকা ও ইংল্যান্ডও যে টিকা কিনছে, তাতে তাদের জনসংখ্যার চারশো শতাংশেরও বেশি কভার করবে। অর্থাত প্রয়োজনের তুলনায় চার গুণ। অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এটি আড়াই গুণের বেশি। অথচ ভারতের ক্ষেত্রে টিকা পাবে তার মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, মেক্সিকোয় ৮৪ শতাংশ, ব্রাজিলে ৪৬ শতাংশ এবং কাজাখাস্তানে মাত্র ১৫ শতাংশ। এই তালিকায় সবচেয়ে নীচে আছে ফিলিপিনস, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ টিকা পাবেন।

```