Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পিএফ কেলেঙ্কারি! হেয়ার স্ট্রিট থানার ওসিকে এজলাসে তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ভুয়ো অধিকর্তা নিয়োগের মাধ্যমে পিএফের টাকা লুঠ হয়েছে বলে দুটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে শুক্রবার বিকেল ৩ টে ২৫ মিনিটের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

পিএফ কেলেঙ্কারি! হেয়ার স্ট্রিট থানার ওসিকে এজলাসে তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2024 15:57

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নানান পর্যবেক্ষণ ও নির্দেশ ইতিমধ্যে মাইলফলক হয়ে রয়েছে। তাঁর এজলাস থেকে সেই সব মামলা সরানো হয়েছে। শ্রম বিষয়ক মামলার এখন শুনানি হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই সব মামলার শুনানিতেও এবার সাড়া ফেলেন দিলেন বিচারপতি। 

ভুয়ো অধিকর্তা নিয়োগের মাধ্যমে পিএফের টাকা লুঠ হয়েছে বলে দুটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে শুক্রবার বিকেল ৩ টে ২৫ মিনিটের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

ওই দুই বেসরকারি সংস্থা হল ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়্যালটি। সংস্থা দুটির বিরুদ্ধে তাদেরই কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী মামলা করেছেন। অভিযোগ হল, তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। এই মামলার শুনানির পর দুটি সংস্থার ৫ জন অধিকর্তাকে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই পাঁচ জন অধিকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসএফআইও তথা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)-কে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

শুক্রবার দুপুরে এসএফআইও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানায়, তাঁরা হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানিয়ে দিয়েছে যে আদালতের অর্ডারের প্রতিলিপি হাতে পেলে তার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করা হবে। এ কথা শোনার পরই হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন এসএফআইও-র কাজ নিয়ে ঘোর অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিকেল ৫টার মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার কথা ছিল। কিন্তু তাঁরা আরও একদিন সময় চান। কিন্তু এসএফআইও-কে অযোগ্য বলে মন্তব্য করে বিচারপতি বলেন, “কোনও কথা শুনতে চাই না। ১০ মিনিটের মধ্যে রিপোর্ট দিতে হবে”।


```