Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জ্বালানির দাম বেড়েই চলেছে, পেট্রোলের লিটার ১০৭.৪৪ টাকা! মাথায় হাত সাধারণের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পেট্রোল ও ডিজেলের (petrol-diesel) দামে ফের রেকর্ড। এই নিয়ে পরপর তিন দিন। তার আগে দু'দিনের বিরতি থাকলেও, আবার যেন নতুন উদ্যোগে বাড়তে লেগেছে দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার-প্রতি ৩৩ পয়সা বেড়েছে। একইসঙ্গে ডিজে

জ্বালানির দাম বেড়েই চলেছে, পেট্রোলের লিটার ১০৭.৪৪ টাকা! মাথায় হাত সাধারণের

শেষ আপডেট: 22 October 2021 09:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পেট্রোল ও ডিজেলের (petrol-diesel) দামে ফের রেকর্ড। এই নিয়ে পরপর তিন দিন। তার আগে দু'দিনের বিরতি থাকলেও, আবার যেন নতুন উদ্যোগে বাড়তে লেগেছে দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার-প্রতি ৩৩ পয়সা বেড়েছে। একইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে লিটার-প্রতি ৩৫ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও, ৯৮ টাকা ৭৩ পয়সা প্রতি লিটার। সদ্য পেরিয়েছে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো। কালীপুজো, দীপাবলি আসছে সামনেই। তার মধ্যে এই নিত্যপণ্য জ্বালানির দামের ঊর্ধ্বশ্বাস গতি মানুষের নাভিশ্বাস তুলে ছেড়েছে। এই উৎসবের মাসেই ডিজেল ও পেট্রোলের দাম প্রায় ৫ টাকা করে বেড়েছে প্রতি লিটারে। আর এই জ্বালানির দাম বাড়া মানে বাজারের সব জিনিসেরই দাম বাড়া। সব মিলিয়ে মধ্যবিত্তর কপালে হাত। ১০ সেকেন্ডে ৩০ লাখ! ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দর আকাশছোঁয়া জ্বালানির দাম নিয়ে কেন্দ্র প্রতিনিয়ত সমালোচনার মুখে। বিরোধী নেতা রাহুল গাঁধী টুইট করেন, আমজনতার সঙ্গে নিষ্ঠুর পরিহাস করছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে লেখেন, জ্বালানি লুঠ করতে মোদি সরকার নতুন এক শব্দ এনেছে ফিলিওনেয়ার, অর্থাৎ যে ফুল ট্যাঙ্ক তেল ভরতে পারে। এদিকে এমনই সময়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন উত্তরপ্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, "দেশের ৯৫% মানুষের পেট্রোল-ডিজেলের প্রয়োজন নেই। যাঁদের অবস্থা ভাল, তাঁরাই চার চাকা ব্যবহার করেন।" কেন্দ্র অবশ্য একই কথা বলে আসছে প্রথম থেকে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূলব্যৃদ্ধির জন্যই এই পরিস্থিতি। কিন্তু সে পরিস্থিতির বদল কবে হবে, কবেই বা কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হবে, সাধারণ মানুষের এই নাজেহাল দশা কবে বদলাবে, সেটাই এখন প্রশ্ন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```