Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পেট্রল-ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমতে পারে, অঙ্ক কষছে তেল কোম্পানি, সরকার

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম এক লাফে অনেকটা সস্তা হতে পারে। এই দুই অত্যাবশ্যকীয় জ্বালানির (Fuel) দাম লিটারে ১৪ টাকা পর্যন্ত কমতে পারে। তেল কোম্পানিগুলির সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ক

পেট্রল-ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমতে পারে, অঙ্ক কষছে তেল কোম্পানি, সরকার

শেষ আপডেট: 30 November 2022 09:15

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম এক লাফে অনেকটা সস্তা হতে পারে। এই দুই অত্যাবশ্যকীয় জ্বালানির (Fuel) দাম লিটারে ১৪ টাকা পর্যন্ত কমতে পারে। তেল কোম্পানিগুলির সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ব্যারল পিছু ৮২ ডলার কমেছে। তার জেরে ভারতের বাজারে পেট্রল ও ডিজেলের দাম লিটারে অন্তত ১৪ টাকা কমতে পারে। কবে নাগাদ নয়া দাম কার্যকর হবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তেল কোম্পানিগুলি এবং জ্বালানিমন্ত্রক এখন অঙ্ক কষছে। দাম এক লপ্তে কমানো হবে নাকি, ধাপে ধাপে হ্রাস করা হবে তা নিয়েও আলাপ-আলোচনা চলছে।

দেশে গত প্রায় ছয় মাস যাবৎ এই দুই জ্বালানি তেলের দাম অনেকটাই স্থিতিশীল। একলাফে অনেকটা দাম বাড়েনি, কমেওনি। মাঝে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অনেকটা কমেছে।

আন্তর্জাতিক দাম অনুযায়ী, ভারতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের কাছাকাছি হওয়ার কথা। কিন্তু তা প্রায় ৮২ ডলারে নেমে এসেছে। ফলে ব্যারেল পিছু পরিশোধন খরচে ২৪৫ টাকা করে সাশ্রয় হচ্ছে তেল কোম্পানিগুলির। এর প্রভাবেও অত্যাবশ্যকীয় জ্বালানি তেল দুটির দাম অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশে।

স্কুলে ঢুকে ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী, মমতাকে হঠাৎ দেখে অবাক ছাত্ররা, দেখুন ভিডিও


```