Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Petrol Diesel Price: পেট্রল ডিজেলের দাম ফের বাড়ল, কলকাতাতেও মহার্ঘ্য জ্বালানি তেল

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল ডিজেলের দাম ফের বাড়ল। গতকালের পর বুধবারও ৮০ পয়সা বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে মূল্যবৃদ্ধির চাপে নাভিশ্বাস উঠছে জনতার (Petrol Diesel Price)। পরপর দু’দিন পেট্রল ও ডিজেলের দাম বাড়ল রাজধানীতে। সেখানে এখন এক

Petrol Diesel Price: পেট্রল ডিজেলের দাম ফের বাড়ল, কলকাতাতেও মহার্ঘ্য জ্বালানি তেল

শেষ আপডেট: 23 March 2022 05:10

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল ডিজেলের দাম ফের বাড়ল। গতকালের পর বুধবারও ৮০ পয়সা বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে মূল্যবৃদ্ধির চাপে নাভিশ্বাস উঠছে জনতার (Petrol Diesel Price)।

পরপর দু’দিন পেট্রল ও ডিজেলের দাম বাড়ল রাজধানীতে। সেখানে এখন এক লিটার পেট্রলের দাম ৯৭.০১ টাকা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৮.২৭ টাকা।

পাশাপাশি কলকাতাতেও আবার পেট্রল ডিজেলের দাম নতুন করে বেড়েছে। ৮৩ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম এখন হয়েছে ১০৬.৩৪ টাকা। ডিজেলের দামও বেড়েছে ৮০ পয়সা। কলকাতায় এখন ডিজেলের দাম ৯১.৪২ টাকা।

পাহাড়ি রাস্তায় গর্ভবতীদের সুবিধার্থে অ্যালুমিনিয়ামের পালকি! অনন্য উদ্যোগ প্রশাসনের

পেট্রল ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম মঙ্গলবার এক ধাক্কায় বেড়ে গিয়েছিল ৫০ টাকা। এলপিজি সিলিন্ডারের দাম এখন প্রায় হাজার টাকা ছুঁইছুঁই। অনেকদিন পর এক ধাক্কায় রান্নার গ্যাস ও পেট্রল ডিজেলের দাম এভাবে বেড়ে যাওয়ায় পকেটে টান পড়েছে আমজনতার।

২০২১ সালের ৬ অক্টোবর শেষবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। নভেম্বরের ৪ তারিখ থেকে পেট্রল ডিজেলের দামও আর বাড়েনি। কারণ তার পরেই ছিল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

তবে এখন সেসব ভোট মিটে গেছে। ইউরোপে যুদ্ধ চলছে। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম যে বাড়তে পারে তা আগেই আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। এবার দেখা গেল হচ্ছেও তেমনটাই। পরপর দু’দিন পেট্রল ডিজেলের দাম বাড়ল।


```