Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কলকাতায় সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, বাড়ল পেট্রলের দামও

দ্য ওয়াল ব্যুরো: ছ্যাঁকা লাগছে জ্বালানির দামে। কলকাতায় আরও বাড়ল পেট্রলের দাম (Petrol Price)। উৎসবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বুধবারও পেট্রলের দাম বেড়েছিল, তারপর আজ বৃহস্পতিবার। কলকাতা লিটার

কলকাতায় সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, বাড়ল পেট্রলের দামও

শেষ আপডেট: 21 October 2021 03:27

দ্য ওয়াল ব্যুরো: ছ্যাঁকা লাগছে জ্বালানির দামে। কলকাতায় আরও বাড়ল পেট্রলের দাম (Petrol Price)। উৎসবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বুধবারও পেট্রলের দাম বেড়েছিল, তারপর আজ বৃহস্পতিবার। কলকাতা লিটার প্রতি পেট্রলের ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৭ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা। সেঞ্চুরি হাঁকিয়েও বেড়ে চলেছে পেট্রলের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিজেলের। এখন একেবারের সেঞ্চুরির দোরগোড়ায় চলে এসেছে ডিজেল। একশো পেরনো শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতেও মহার্ঘ পেট্রল। দাম লিটারে ১০৬ টাকা ৫৪ পয়সা। পেট্রলের মূল্যবৃদ্ধিতে রাজধানীকেও ছাপিয়ে গেছে কলকাতা।  মুম্বইয়ে পেট্রোলের দাম লিটারে ১১২ টাকা ৪১ পয়সা। মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল। বৃহস্পতিবারও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ১০৩ টাকা ২২ পয়সা দরে বিক্রি হচ্ছে ডিজেল। বুধবারই কলকাতায় ৩৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম ৯৮ ছাড়িয়ে গেছিল। পরিসংখ্যাণ বলছে, অক্টোবর মাসেই শহরে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা। আর এক বছরের হিসেবে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৪ টাকারও বেশি আর ডিজেল ২৫ টাকার কাছাকাছি। একদিকে সব্জি অগ্নিমূল্য, অন্যদিকে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাকানিচোবানি খেতে হচ্ছে। যাতায়াতের খরচ বেড়েছে। রীতিমতো নাজেহাল দশা সাধারণ মানুষের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```