Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে অশান্তির জের! কলকাতায় সভা করতে চেয়ে হাইকোর্টে আবেদন, আগামী সপ্তাহে শুনানি

আগামী ১০ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবস্থানের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশে অশান্তির জের! কলকাতায় সভা করতে চেয়ে হাইকোর্টে আবেদন, আগামী সপ্তাহে শুনানি

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 6 December 2024 14:48

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের কাছে আবেদন জানিয়ে লাভ হয়নি। এবার বাংলাদেশে অশান্তির ঘটনায় কলকাতায় সভা করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানাল একটি সংগঠন। 

আগামী ১০ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবস্থানের দাবি জানিয়ে আগেই কলকাতা পুলিশের কাছে জমা পড়ে আবেদন। কিন্তু পুলিশ সেই আবেদনে সাড়া না দেওয়ায় শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগঠনটি। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার অর্থাৎ ৯ ডিসেম্বর মামলার শুনানি হবে বলে খবর।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে। বাংলাদেশের সংখ্যালঘুরাও এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই আবহে কলকাতায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে একটি প্রতিবাদ সভা করতে চায় সংগঠনটি

উল্লেখ্য, ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানে পরিণত হওয়ায় গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। এরপরই তাঁর সরকারের পরিবর্তন হন। বাংলাদেশে গণ আন্দোলনের ফলে কমপক্ষে ৭০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার জনেরও বেশি। পাশাপাশি সংখ্যালঘুদের উপরেও নেমে আসে অত্যাচার। একের পর এক বাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যার জেরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। 


```