Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

খুনিরা ছাড়া পাবে না, মাও বিস্ফোরণের পর প্রতিক্রিয়া মোদীর

দ্য ওয়াল ব্যুরো : বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। নিহত হয়েছেন ১৬ জন পুলিশকর্মী। এই খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি এই ঘৃণিত কাজকে কঠোর ভাষায় নিন্দা করছি। সাহসী

খুনিরা ছাড়া পাবে না, মাও বিস্ফোরণের পর প্রতিক্রিয়া মোদীর

শেষ আপডেট: 1 May 2019 11:00

দ্য ওয়াল ব্যুরো : বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। নিহত হয়েছেন ১৬ জন পুলিশকর্মী। এই খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি এই ঘৃণিত কাজকে কঠোর ভাষায় নিন্দা করছি। সাহসী পুলিশকর্মীদের সেলাম জানাই। তাঁদের আত্মদানের কথা কেউ ভুলবে না। যারা ওই হিংসাত্মক ঘটনার পিছনে আছে, তারা উপযুক্ত শাস্তি পাবে। https://twitter.com/narendramodi/status/1123512982741241856 স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, মাওবাদীরা কাপুরুষ। মরিয়া হয়ে তারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। মন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছে। https://twitter.com/rajnathsingh/status/1123514146488705024 https://twitter.com/rajnathsingh/status/1123513883237289987 তাঁর কথায়, পুলিশকর্মীদের জন্য আমি গর্বিত। তাঁরা দেশের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন, তা বৃথা যাবে না। মৃতদের পরিবারগুলিকে সহানুভূতি জানাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, গড়চিরোলি কেন্দ্রে সি সিক্সটি ফোর্সের ১৬ পুলিশকর্মী শহিদ হয়েছেন। নকশালরা তাঁদের ওপরে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছিল। আমি শহিদদের পরিবারের জন্য প্রার্থনা করছি। গড়চিরোলির এসপি ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আমি যোগাযোগ রাখছি। https://twitter.com/CMOMaharashtra/status/1123530152913227776

```