
শেষ আপডেট: 7 January 2021 09:09
পাখিটি নিজে থেকেই উড়ে এসেছিল গাড়ির উপর। গাড়ির পাশে যতক্ষণ স্বস্তিক গান গাইছিলেন, ততক্ষণ সুরে সুর মিলিয়েছে পাখিটি। কখনও উড়ে গিয়ে বসছে গাড়ির চালে। কখনও বা চলে যাচ্ছে গায়কের পাশে। বারবার এই ভিডিও দেখেও যেন আশ মিটছে না নেটিজেনদের। ক্ষণিকের মধ্যে ভাইরাল ভিডিও, নিজের অ্যাকাউন্টে রিপোস্টও করছেন বহু মানুষ।
https://twitter.com/EhsaasKashmir/status/1342720937435701249
ভগবান প্রদত্ত কণ্ঠস্বর পেলেও প্রকৃতির মাঝে শ্রোতা খুঁজে পান না অনেকেই। কিন্তু স্বস্তিকের গান যেন মনপ্রাণ দিয়ে শুনছে কাশ্মীরের আকাশ-বাতাস। স্বস্তিকের কণ্ঠস্বরের প্রশংসা করেই একজন লিখেছেন, "সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর পোস্ট বহু বছর পর যেন দেখছি। মন ভাল করা। আপনি আরও অনেক দূর এগিয়ে চলুন।"
গানের পরের অংশটুকু দেখলে আবার মনে হবে যেন স্বস্তিক গানের পর শ্রোতা পাখির কেমন লাগলো, সেকথাই জিজ্ঞেস করছেন। একজন ভিডিওর নীচে মন্তব্য করে লিখেছেন, "আপনার কণ্ঠস্বরে এত প্রেম, এত ভালবাসা মাখনো, যে কেউ মুগ্ধ হবেন শুনলে। যতবারই শুনছি, ততবারই আরও শুনতে ইচ্ছে করছে আপনার গান।"