Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সংকটে বাড়িতেই অক্সিজেন তৈরি শিখতে চেয়েছে বহু মানুষ, জানাল গুগল

দ্য ওয়াল ব্যুরো: কিছু জানতে হলেই আমরা শরণাপন্ন হই গুগলের। 'সবজান্তা' তকমাও আছে গুগলের আগে। অসুবিধায় পড়লেই গুগলের কাছে সাহায্য চায় মানুষ। সার্চবারে খুঁজে নেয় সমাধান। গত একবছরে এমন সার্চ করার বিষয় নিয়ে প্রতিবছরই একটি তালিকা প্রকাশ করে গুগল। ত

করোনা সংকটে বাড়িতেই অক্সিজেন তৈরি শিখতে চেয়েছে বহু মানুষ, জানাল গুগল

শেষ আপডেট: 9 December 2021 10:05

দ্য ওয়াল ব্যুরো: কিছু জানতে হলেই আমরা শরণাপন্ন হই গুগলের। 'সবজান্তা' তকমাও আছে গুগলের আগে। অসুবিধায় পড়লেই গুগলের কাছে সাহায্য চায় মানুষ। সার্চবারে খুঁজে নেয় সমাধান। গত একবছরে এমন সার্চ করার বিষয় নিয়ে প্রতিবছরই একটি তালিকা প্রকাশ করে গুগল। তবে এই তালিকার দিকে তাকালে উঠে আসবে মানুষের উদ্বেগের কারণগুলো। সেখানেই স্পষ্ট হয়েছে 'অক্সিজেন' নিয়ে মানুষের চিন্তার কারণ। করোনাকালে যে সময় সারা দেশের হাসপাতালগুলো অক্সিজেনের চাহিদা নিয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছিল সেইসময় মানুষই ঘরে বসেই অক্সিজেন তৈরির কৌশল শেখায় ব্যস্ত ছিল! এমনই তথ্য উঠে এল গুগলের 'পপুলার সার্চ' তালিকায়। এই তালিকায় পাঁচ নম্বরে স্থান পেয়েছে বিষয়টি। করোনার দ্বিতীয় ঢেউ হানা দেওয়ার পরেই দেশবাসীর মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল, সেই সংক্রান্ত নানান চিত্র উঠে এসেছে অতীতে। রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার মধ্যেই বিপদ থেকে বাঁচতে বাড়িতেই অক্সিজেন তৈরির কৌশল জেনে নিতে চান মানুষ। শুধু তাই নয়, শরীরে কমে যাওয়া অক্সিজেনের মাত্রা কীভাবে বাড়ানো সম্ভব সেই নিয়েও উদ্বিগ্ন মানুষ শরণাপন্ন হয়েছে গুগলের। পপুলার সার্চ তালিকায় তিন নম্বরে আছে এই বিষয়টি। তবে প্রথম দুই জায়গা দখল করে নিয়েছে করোনা ও ভ্যাকসিন সংক্রান্ত প্ৰশ্ন। প্রথমেই আছে কোভিড ভ্যাকসিন নিতে কীভাবে রেজিস্টার করা যায়, এই মর্মেই সার্চ করা হয়েছে বেশি। তারপরই মানুষের জানার বিষয়গুলির মধ্যে প্রাধান্য পেয়েছে 'কীভাবে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে'। ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট খুব জরুরি বিষয়। সেই সার্টিফিকেট কীভাবে অনলাইনে ডাউনলোড করা যাবে সেটাই জানতে চেয়েছেন মানুষ।

```