Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

রাতারাতি সাতটি কলেজের মালিক, জাফিকুলের বাড়িতে সিবিআই হানায় অবাক হচ্ছে না ডোমকল

আটা পেষাই কল থেকে মুড়ির মিলের মালিক কীভাবে সাত-সাতটি কলেজের সর্বময় কর্তা হলেন সেটাই ছিল আলোচ্য। বিধায়কের বাড়িতে সিবিআই হানার পর দলের নেতারা মুখে কুলুপ আঁটলেও সাধারণ মানুষের জটলায় ঘুরেফিরে এসেছে জাফিকুলের উত্থানের গল্প।

রাতারাতি সাতটি কলেজের মালিক, জাফিকুলের বাড়িতে সিবিআই হানায় অবাক হচ্ছে না ডোমকল

শেষ আপডেট: 1 December 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়েছে সিবিআই। উদ্ধার হয়েছে টাকা ও সোনা। রাত সাড়ে আটটা নাগাদ ডোমকলের বিধায়কের বাড়ি ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর থেকেই শুনশান এলাকা। বিধানসভার অধিবেশন থাকায় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম এখন কলকাতায়। বিধায়কের পরিবারের কাউকেই শুক্রবার আর বাড়ির বাইরে দেখা যায়নি। তবে গোটা ডোমকলে দিনভরই জল্পনার কেন্দ্রে ছিলেন তিনিই। 

আটা পেষাই কল থেকে মুড়ির মিলের মালিক কীভাবে সাত-সাতটি কলেজের সর্বময় কর্তা হলেন সেটাই ছিল আলোচ্য। বিধায়কের বাড়িতে সিবিআই হানার পর দলের নেতারা মুখে কুলুপ আঁটলেও সাধারণ মানুষের জটলায় ঘুরেফিরে এসেছে জাফিকুলের উত্থানের গল্প। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, সিবিআই হানায় মোটেই অবাক হননি তাঁরা। কারণ কয়েকবছরে একেবারে ধূমকেতুর মতোই উত্থান দেখেছেন জাফিকুলের। 

জানা গেল, কলেজের লেখাপড়া শেষ করেই আটা পেশাই কল খুলেছিলেন। তারপর খোলেন মুড়ির মিল। আর তারপরেই একের পর এক বেসরকারি কলেজের মালিক হন জাফিকুল। খুব অল্প সময়ের মধ্যেই বিএড, ডিএলএড কলেজ ছাড়াও ফার্মাসি কলেজ, পলিটেকনিক কলেজ মিলিয়ে মোট সাতটি কলেজের মালিক হন তিনি। এলাকার বাসিন্দারা জানান, জাফিকুলের রাজনৈতিক উত্থানটাও একইরকম চমকপ্রদ। বছর সাতেক আগে রাজনীতির আঙিনায় পা দিয়েই ডোমকল পুরসভার কাউন্সিলর হন। আড়াই বছরের মধ্যেই ডোমকল পুরসভার পুরপ্রধান। পরবর্তীতে ডোমকলের বিধায়ক।

বিরোধীদের দাবি, বিএড কলেজ খুলেই রাতারাতি কোটিপতি হয়ে যান গ্রামের নেহাতই ছাপোষা জাফিকুল। কারণ এই কলেজে যাঁরা ভর্তি হয়েছেন নির্ধারিত টাকার থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। একরকম ডাকাতি করা হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে জাফিকুল দাবি করেছেন, কলেজ শেষ করার পর নিজের চেষ্টায় একটু একটু করে গড়ে তুলেছেন সবকিছু। কোথাও কোনও দুর্নীতি ছিল না। সরকারি নিয়ম মেনেই কলেজ খুলেছেন। কলেজ পরিচালনা করেছেন। সম্পূর্ণ রাজনৈতিক কারণেই তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই।


```