Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যাকসিন নিলেই টিভি, মোবাইল! কোথায় মিলছে এমন আকর্ষণীয় অফার?

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভ্যাকসিন (Vaccine) দেওয়া শুরু হয়েছে ভারতে। বছর প্রায় শেষের পথে। এখনও ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ হয়নি দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের। কেন্দ্র সরকারের লক্ষ্য ছিল ২০২১-এর মধ্যে প্রাপ্তবয়স্কদের ১০০

ভ্যাকসিন নিলেই টিভি, মোবাইল! কোথায় মিলছে এমন আকর্ষণীয় অফার?

শেষ আপডেট: 17 October 2021 10:14

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভ্যাকসিন (Vaccine) দেওয়া শুরু হয়েছে ভারতে। বছর প্রায় শেষের পথে। এখনও ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ হয়নি দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের। কেন্দ্র সরকারের লক্ষ্য ছিল ২০২১-এর মধ্যে প্রাপ্তবয়স্কদের ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করা হবে। কিন্তু যে হারে টিকাকরণ চলছে তাতে সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে টিকাকরণে আরও জোর আনতে অভিনব ঘোষণা করল মণিপুরের ইম্ফলের প্রশাসন। যেতে পারি কিন্তু কেন যাব ভাব বর্ষার, কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে মেঘের হাঁকডাক বলা হয়েছে, মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলার মানুষ সেখানকার মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে টিকা নিলে টিভি, মোবাইল ফোন কিংবা কম্বলের মতো আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। ইম্ফল প্রশাসনের তরফেই এই ঘোষণা করা হয়েছে। https://twitter.com/PTI_News/status/1449623299256766473?s=20 তিন দিন তিনটি কেন্দ্রে এই মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে যাঁরা টিকা নেবেন, তাঁরাই এই বিশেষ সুযোগ পাবেন বলে খবর। ভ্যাকসিন নিতে এখনও মানুষের যে অনিহা তা কাটিয়ে জনগণকে টিকাকরণ কেন্দ্রমুখী করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ইম্ফল প্রশাসন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```