Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মাটি খুঁড়তেই বেরিয়ে এল মানুষের খুলি! সোদপুরে আতঙ্ক

সোদপুরের অমরাবতী মাঠে একটি আবর্জনার ভ্যাট রয়েছে। তার পাশে মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। তখনই উদ্ধার হয় মানুষের খুলি।

মাটি খুঁড়তেই বেরিয়ে এল মানুষের খুলি! সোদপুরে আতঙ্ক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 February 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: বিগত কিছুদিন ধরে দত্তপুকুরের (Duttapukur Case) ঘটনা নিয়ে তোলপাড় চলছিল। সেই মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশ। এরই মধ্যে খুলি (Skull Found) উদ্ধারের ঘটনা রাজ্যে। ঘটনাস্থলে সোদপুর (Sodepur)। যে জায়গা থেকে মানুষের খুলি উদ্ধার হয়েছে তা জনবহুল এলাকা। তাই সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে। 

সোদপুরের অমরাবতী মাঠে একটি আবর্জনার ভ্যাট রয়েছে। তার পাশে মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। তখনই উদ্ধার হয় মানুষের খুলি। যে ক'জন কর্মী কাজ করছিলেন তারা স্বাভাবিকভাবেই আতঙ্কে কাজ বন্ধ করে দেন। ডেকে আনেন স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই পুলিশে খবর দেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। খুলিটি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে তারা। 

স্থানীয়দের কথায়, যে এলাকা থেকে খুলি উদ্ধার হয়েছে তা মোটেই শুনশান নয়, জনবহুল। প্রায় রাত পর্যন্তই মানুষের যাতায়াত। পর্যাপ্ত আলোও রয়েছে। এমন একটি জায়গা থেকে খুলি পাওয়ার ঘটনা সত্যিই আতঙ্কের। তবে কে বা কারা এই খুলি মাটিতে পুঁতে গেল তা এখনও জানা যায়নি। খুলিটি পুরুষ না মহিলার,  কত বছর পুরনো, সে ব্যাপারেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।   

সম্প্রতি দত্তপুকুর কাণ্ডের কিনারা করেছে পুলিশ। হজরত নামের যে যুবককে খুন করা হয়েছিল তার কাটা মাথাও উদ্ধার করেছে তারা। যদিও তা উদ্ধার করতে ২ সপ্তাহ সময় লেগেছিল পুলিশের। হজরতের এক সময়ের 'ক্রাইম পার্টনার' জলিল তাকে খুন করে। তারপর স্ত্রীর সাহায্য তার মাথা কেটে ডোবায় ফেলে দিয়েছিল। খুন করে জম্মু-কাশ্মীরে পালিয়ে গেছিল জলিল। সেখান থেকেই তাকে ধরে রহস্যের কিনারা করেছে পুলিশ।


```