Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্ট অফিসে খাতা খুললেই ১৫ লাখ! এই গুজবে তিন দিন ধরে লাইন খালি লম্বা হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: পোস্ট অফিসে বিষম কাণ্ড! খবর রটেছিল, অ্যাকাউন্ট খুললেই নাকি সরকার দেবে কড়কড়ে ১৫ লক্ষ টাকা। তার পর থেকেই যা চলছে তার খবর জানাতে গিয়ে হেঁচকি তুলে হোঁচট খেলেন মুন্নার পোস্ট অফিসের বড়বাবু ভি পরমাসিভন। রবিবার থেকে মুন্নার টাউ

পোস্ট অফিসে খাতা খুললেই ১৫ লাখ! এই গুজবে তিন দিন ধরে লাইন খালি লম্বা হচ্ছে

শেষ আপডেট: 1 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পোস্ট অফিসে বিষম কাণ্ড! খবর রটেছিল, অ্যাকাউন্ট খুললেই নাকি সরকার দেবে কড়কড়ে ১৫ লক্ষ টাকা। তার পর থেকেই যা চলছে তার খবর জানাতে গিয়ে হেঁচকি তুলে হোঁচট খেলেন মুন্নার পোস্ট অফিসের বড়বাবু ভি পরমাসিভন। রবিবার থেকে মুন্নার টাউনের পোস্ট অফিসের বাইরে লম্বা লাইন। পরমাসিভনের কথায়, মঙ্গলবার অবধি লোকে অ্যাকাউন্ট খোলার জন্য ধর্না দিয়ে দাঁড়িয়েছিল। তিন দিনের মধ্যেই হাজারের বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে পোস্ট অফিসটিতে। এত কম সময় এত বেশি অ্যাকাউন্ট কোনও দিনই খোলেনি শহরের মাঝামাঝি এই পোস্ট অফিস। তাই একদিকে যেমন আনন্দের বিষয়, অন্যদিকে দুশ্চিন্তাও চেপে বসেছে পোস্ট অফিস সুপারের মাথায়। কী ভাবে রটল এমন খবর? পরমাসিভন জানিয়েছেন, লোকজনকে জিজ্ঞেস করে যা জানা গেছে, এটা একটা গুজব। লোক মুখে রটে গিয়েছিল মোদী সরকার নাকি একটা বিশেষ প্রকল্প খুলেছে। যাতে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললেই ওই ব্যক্তির নামে জমা পড়ে যাবে ৩-১৫ লক্ষ টাকা। এই খবর ছড়াতেই শয়ে শয়ে লোক এসে লাইন দেয় পোস্ট অফিসের সামনে। তাদের বোঝাতেই হিমশিম খেতে হয়েছে কর্মচারীদের। তবে সুপার জানিয়েছেন, একটা স্কিম চলছিল। যাতে নির্দেশ এসেছিল, মোট এক কোটি টাকার নতুন সেভিংস  অ্যাকাউন্ট খুলতে হবে। ১০০ টাকা ও আধার কার্ড-সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা। এই স্কিমেরই তোড়জোড় চলছিল পোস্ট অফিসে। এর মাঝেই এই গুজব ছড়িয়ে বিপত্তি বাধে। শুধু পোস্ট অফিসে নয়, সোমবার আরও একটা গুজব ছড়ায় দেবিকুলামের রিজিওনাল ডিস্ট্রিক্ট অফিসে। খবর রটে, সরকার নাকি বিনামূল্য জমি ও বাড়ি বিলি করছেন। খবর শোনামাত্রই আরডিও অফিসের সামনে লাইন পড়ে যায় মানুষজনের। অনেকে অ্যাপ্লিকেশনও জমা করেন।এই বিপুল ভিড়কে নিরস্ত করতে শেষে নোটিস লিখে অফিসের বাইরে ঝুলিয়ে দেন আরডিও অফিসের কর্তারা। খবর যায় পুলিশের কাছেও। দেবিকুলামের সাব-কালেক্টর রেনুরাজ বলেছেন, ‘‘আণরা লোকজনকে জানাই এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। কেউ ইচ্ছাকৃত হোয়াটসঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে। পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছি আমরা।’’

```