Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেহালার 'লক্ষ্মীর ভাণ্ডারে' আগের রাত থেকে লাইন! ঢালাও খিচুড়ি খাওয়াল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে লম্বা লাইন পড়ছে সর্বত্র। দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে মরিয়া মহিলারা। আর এজন্য করোনা নিয়ে ন্যূনতম সাবধানতাও অবলম্বন করতে দেখা যাচ্ছে না। কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের

বেহালার 'লক্ষ্মীর ভাণ্ডারে' আগের রাত থেকে লাইন! ঢালাও খিচুড়ি খাওয়াল তৃণমূল

শেষ আপডেট: 23 August 2021 11:28

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে লম্বা লাইন পড়ছে সর্বত্র। দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে মরিয়া মহিলারা। আর এজন্য করোনা নিয়ে ন্যূনতম সাবধানতাও অবলম্বন করতে দেখা যাচ্ছে না। কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের ছবিটাও একইরকম। কাল থেকেই বেহালার জয়শ্রী শিক্ষানিকেতন স্কুলে দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে উৎসাহীদের ভিড়। দূরত্ব বিধি মানার বালাই নেই, একে অপরের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে। আবার অনেকের মুখে মাস্কও নেই। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও। তবে টিকাকরণের দোহাই দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দেবজিৎ পাণ্ডে। সোমবার এখানে দুয়ারে সরকার প্রকল্পের শিবির হবে জেনে আগের রাত থেকেই লাইন পড়ে গিয়েছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। তাই খাবারের ব্যবস্থাও করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিশেষজ্ঞদের মতে, মহিলারা উজাড় করে ভোট দেওয়ায় তৃণমূল কংগ্রেস তৃতীয়বার বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা রেখে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে টাকা দেওয়ার ঘোষণা করেছেন। সেই প্রকল্প কার্যকর করতে গিয়েই রাজ্যে কোভিড বিধিনিষেধের সময় অন্য ছবি উঠে আসছে। অভিযোগ উঠছে, কোনওরকম বিধিনিষেধের তোয়াক্কা না করেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার জন্য ভিড় হচ্ছে।

```