Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুদের পাগড়ি পরাতে লোক এল শোভাবাজার থেকে, বিরোধী নেতার ঘর হয়ে উঠল গ্রিনরুম

অবস্থান বিক্ষোভের প্রাক প্রস্তুতিও ছিল দেখার মতো।

শুভেন্দুদের পাগড়ি পরাতে লোক এল শোভাবাজার থেকে, বিরোধী নেতার ঘর হয়ে উঠল গ্রিনরুম

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 18 February 2025 13:26

রফিকুল জামাদার

রাজনীতিতে নাটকীয়তা বরাবরই ছিল। পেট্রল, ডিজেলের দাম বাড়ায় একবার অটলবিহারী বাজপেয়ী গরুর গাড়ি চড়ে সংসদে এসেছিলেন। আবার পেঁয়াজের দাম বাড়ায় একবার বিরোধী দলের এক সাংসদ গলায় পেঁয়াজের মালা পরে এসেছিলেন। যা দেখে শাসক দলের সাংসদ টিপ্পনি কেটে বলেছিলেন, জুতোর দাম বাড়লে কী করবেন! 

রাজনীতিতে সেই নাটকীয়তার আবহমান ধারা যে জিইয়ে রয়েছে, মঙ্গলবার তা বেশ ঠাওর করা গেল রাজ্য বিধানসভায়। সভার মধ্যে সু-আচরণ না করায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। তার প্রতিবাদে এদিন বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা।

কিন্তু শুধু তো ধুপ করে বসে পড়া নয়, সেই অবস্থান বিক্ষোভের প্রাক প্রস্তুতিও ছিল দেখার মতো। বিধানসভায় বিরোধী দলনেতার ঘর হয়ে উঠেছিল যে গ্রিন রুম। শোভাবাজার থেকে বাপন সাফাওয়ালাকে ডাকা হয়েছিল গেরুয়া পাগড়ি পরাতে। কলকাতায় অবাঙালি বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষকে পাগড়ি পরানোর কাজ করেন এঁরা। পাগড়ি পরানোর কেতায় বলে দিচ্ছিল, এঁরা বেশ পেশাদার। পটাপট পাগড়ি পরিয়ে দিচ্ছেন। প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পর অগ্নিমিত্রা পল সহ অন্তত ৫০ জন বিধায়ককে পাগড়ি পরান তাঁরা। 

এই সাফা তথা পাগড়ি পরাতে আসা সন্দীপ সিং বলেন, “এত বড় বড় লোককে পাগড়ি পরাতে এসে একটা ভাল এক্সপিরিয়েন্স হল। আমাদের মালিককে বরাত দিয়েছিল। আমরা পাগড়ি পরাতে এসেছি”। 

শুধু কি পাগড়ি। বিজেপি বিধায়কদের জন্য এদিন সাদার উপর প্রিন্ট করার টি শার্টও এসেছিল। স্বামী বিবেকানন্দর বাণীকে উদ্ধৃত করে তাতে লেখা ‘গর্ব করে বলো আমি হিন্দু’।

মোদ্দা বিষয় হল, বিজেপি বাংলায় আরও কড়া পাকের হিন্দু রাজনীতির স্রোতে ভাসতে চাইছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে নাটকীয়তা, পাগড়ি পরা, গেরুয়া বসন, হিন্দু স্লোগান—তার মোড়কে সরকার প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়আশয়গুলো আদৌ দেখা যাচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে?

এই পাগড়ি কি সত্যিই বাঙালিয়ানার প্রতীক! নাকি এই পাগড়ি প্রমাণ করে যে বিজেপি আদতে হিন্দিবলয়ের পার্টি। বাংলায় তাদের আবেদন দুর্বল।


```