Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেলে দেওয়া নেশার জিনিস যাচ্ছে জলাশয়ে, উত্তেজিত হয়ে পড়ছে কুমিররা!

দ্য ওয়াল ব্যুরো: নেশা করলে যে কোনও মানুষেরই তো স্নায়ুর গতি বেড়ে যায়।  ঠাণ্ডা মাথায় সুস্থ অবস্থায় আমরা যা যা করি, তা আর করা হয় না।  বরং খারাপ গুণগুলো সামনে বেরিয়ে আসে।  কাউকে খুন করতে চাইলে বা কারও ক্ষতি করতে চাইলে, এমনকি এত কিছু না করে কাউ

ফেলে দেওয়া নেশার জিনিস যাচ্ছে জলাশয়ে, উত্তেজিত হয়ে পড়ছে কুমিররা!

শেষ আপডেট: 24 July 2019 11:27

দ্য ওয়াল ব্যুরো: নেশা করলে যে কোনও মানুষেরই তো স্নায়ুর গতি বেড়ে যায়।  ঠাণ্ডা মাথায় সুস্থ অবস্থায় আমরা যা যা করি, তা আর করা হয় না।  বরং খারাপ গুণগুলো সামনে বেরিয়ে আসে।  কাউকে খুন করতে চাইলে বা কারও ক্ষতি করতে চাইলে, এমনকি এত কিছু না করে কাউকে অত্যন্ত খারাপ কিছু বলে অপমান করতে চাইলে এ সময় সবই খুব বেশি বেশি করে করি আমরা।  এই নেশা যদি কুমির করে ফেলে তাহলে! তাহলে আর কি! বিপদ মারাত্মক রকমের বেড়ে যেতে পারে।  হচ্ছেও তাই।  তবে এ দেশে নয়। আমেরিকাতে এই বিপদ বেড়েছে।  সে দেশের টেনেসির লোরেটো পুলিশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও এই খবর দিয়েছে।  এক্ষেত্রে বলা হচ্ছে, মানুষজন নেশা করে তার উচ্ছিস্ট বা বাহ্য টয়লেটে ফ্লাশ করছে।  সেই সবটাই গিয়ে মিশছে স্থানীয় পুকুর বা জলাশয়ে।  ফলে সেখানে থাকা কুমিরেরা খুবই উত্তেজিত হয়ে পড়ছে।  এবার তাদের দায়িত্ব কে নেবে? সেখানে এমনিতেই অনেক সময়ে দেখা যায়, কুমির রাস্তায় চলে এসেছে, বাড়িতে ঢুকে পড়ছে।  খুব স্বাভাবিকভাবেই সে উত্তেজিত থাকলে, সে তার কাজের গতি বাড়িয়ে দেবে।  তা কখনওই মানুষের জন্য সুখকর তো হবে না।  তাই সেখানকার পুলিশ এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বিজ্ঞাপন দিল সোশ্যাল সাইটে। এই নেশা করে চরমভাবে অ্যাড্রিনালিন ঝরানোকে বলা হয় ‘মেথ’, আর এই নেশার জিনিস শরীরে মেশার পর সরীসৃপগুলোকে ‘মেথ রেপ্টাইল’ বলছে মার্কিন পুলিশ।  তাঁদের কাছে যখন প্রথম কুমিরদের আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসে, তাঁরা সে ব্যাপারে তদন্ত করতে এগোন।  সেই তদন্তেই গত শনিবার লোরেটো এলাকায় তাঁরা একজন ড্রাগ ডিলারের বাড়িতে গিয়ে পৌঁছন।  সেখানে শৌচাগারে ১২ গ্রাম মতো ড্রাগ এবং প্যারাফেরনালিয়ার মতো মাদক দেখতে পান।  যা ফ্লাশ করা হয়েছে।  সেই ড্রাগ ডিলার সে সময়ে এই নেশার জাল থেকে মুক্তি পেতে বদ্ধপরিকর ছিলেন।  তাই সে সব ফেলে দিচ্ছিলেন।  তবে নিষিদ্ধ মাদক রাখার জন্য ইতিমধ্যেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আপাতত সেখানকার মানুষদের সতর্ক করতে এটুকুই বলা হয়েছে, যাঁরা সেখানে পাইপ সারানো থেকে পুকুর পরিষ্কার করেন, তাঁদের কোনও কিছুতে বিশেষ অসুবিধে নেই।  তবে এই কুমিরগুলো নেশার ঘোরে উত্তেজিত হয়ে গেলে, মুশকিল বেড়ে যায়।  তাই সকলের কথা মাথায় রেখে, যে কোনও নেশার জিনিস টয়লেটে ফ্লাশ না করে পুলিশকে জানাতে হবে।  সেখানে লোক গিয়ে সেগুলোর সদগতি করবে, অন্তত সেগুলো প্রকৃতিতে গিয়ে মিশবে না।  সকলের জন্যই সেটা মঙ্গলময় হবে।

```