Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

নিউটাউনে নতুন নির্মাণের পথে পিয়ারলেস, রিটেল-অফিস-আবাসন, ‘ট্রায়ামের’ ছাদের নিচে সবকিছু

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গঠিত বেঙ্গল পিয়ারলেসের (Peerless) সর্বশেষ আবাসন ‘অভিদীপ্তা’র লাক্সারি ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার নিউটাউনে বিশ্ব বাংলা গেটের অদূরে নতুন নির্মাণের পথে পিয়ারলেস। প্রায়

নিউটাউনে নতুন নির্মাণের পথে পিয়ারলেস, রিটেল-অফিস-আবাসন, ‘ট্রায়ামের’ ছাদের নিচে সবকিছু

শেষ আপডেট: 2 August 2023 07:01

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গঠিত বেঙ্গল পিয়ারলেসের (Peerless) সর্বশেষ আবাসন ‘অভিদীপ্তা’র লাক্সারি ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার নিউটাউনে বিশ্ব বাংলা গেটের অদূরে নতুন নির্মাণের পথে পিয়ারলেস।

প্রায় আড়াই একর জমিতে ১৫ তলা উঁচু প্রস্তাবিত এই নির্মাণের (real estate project) নাম রাখা হয়েছে ট্রায়াম (Trium)। পিয়ারলেস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় জানিয়েছেন, প্রায় ৬.৪ লক্ষ স্কোয়ার ফিট এই নির্মাণের মধ্যে যেমন রিটেল স্পেস থাকবে, তেমনই থাকবে অফিস স্পেস ও আবাসন।

জয়ন্ত রায় আরও জানিয়েছেন, প্রস্তাবিত ওই নির্মাণে দুটি টাওয়ার থাকবে। একটি টাওয়ারে প্রথম ৬টি ফ্লোর থাকবে রিটেল স্পেস। তার উপর ন’টি ফ্লোরে থাকবে আবাসন অর্থাৎ ফ্ল্যাট। এই টাওয়ারে থাকবে আবাসিকদের জন্য স্যুইমিং পুল সহ ক্লাব হাউজ। পাশের টাওয়ারটির প্রথম ৬টি ফ্লোর থাকবে রিটেল স্পেস। বাকি ৭টি ফ্লোর রাখা হবে অফিস স্পেসের জন্য। আর তার উপরে থাকবে ব্যাঙ্কোয়েট হল।

বাম জমানায় কলকাতা ও শহরতলিতে আবাসন নির্মাণের জন্য বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে আবাসন সংস্থা তৈরি করেছিল সরকার। তাদের মধ্যে বেঙ্গল পিয়ারলেস, বেঙ্গল অম্বুজা ছিল অন্যতম। কিন্তু এই ব্যবস্থাপনা থেকে সরকার এখন সরে এসেছে। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ইস্টার্ন বাইপাসের ধারে পিয়ারলেস অভিদীপ্তা আবাসন তৈরি করেছে। বেঙ্গল পিয়ারলেসের হাতে এর পর সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আর কোনও আবাসনের কাজ নেই। তবে পিয়ারলেস গোষ্ঠী নিউটাউনে যে নির্মাণ করতে চলেছে তাতে বেঙ্গল পিয়ারলেসের টিম ও তাঁদের আড়াই দশকের অভিজ্ঞতাকেই কাজে লাগানো হবে।

পিয়ারলেস (Peerless) গোষ্ঠীর চেয়ারম্যান জানিয়েছেন, কোভিড পূর্ববর্তী সময়ে সংস্থার যে বৃদ্ধির হার ছিল, তা এখন অতীত। গত আর্থিক বছরে পিয়ারলেস গোষ্ঠীর আয় হয়েছে ৬৩৫ কোটি টাকা। কর ধার্য করার আগে মুনাফার অঙ্ক ছিল ১৯৬ কোটি টাকা। অর্থাৎ তার আগের আর্থিক বছরের আয়ের (৫২০ কোটি টাকা) তুলনায় বৃদ্ধি হয়েছে ২২ শতাংশ।

পার্থবাবু আরও জানিয়েছেন, চলতি আর্থিক বছরে প্রতিষ্ঠান মূলধন খাতে কমবেশি ১ হাজার কোটি টাকা খরচ করার লক্ষ্য রেখেছে। এর বেশিরভাগটাই ব্যবহার করা হবে পিয়ারলেস হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন খাতে। পিয়ারলেস হাসপাতালে বর্তমানে সাড়ে চারশ বেড রয়েছে তা বাড়িয়ে ৭০০ বেড করা হচ্ছে। তা ছাড়া নিউটাউনে নতুন নির্মাণ কাজে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ ছাড়া কলকাতা, মুকুটমণিপুর, দুর্গাপুর, হায়দরাবাদ ও পোর্টব্লেয়ারে পিয়ারলেসের যে হোটেলগুলি রয়েছে তার সংস্কারে হাত দেওয়া হবে এ বছর।

আরও পড়ুন: 'আমাকে এ বার ছেড়ে দিন', আর হাসপাতালে থাকতেই চাইছেন না বুদ্ধবাবু


```