Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রেকর্ড ভোট পড়ল হংকং নির্বাচনে! অশান্তির খবর নেই, আন্দোলন কিন্তু চলছেই

দ্য ওয়াল ব্যুরো: গণ-আন্দোলনে উত্তাল হংকং। তার মধ্যেই আয়োজিত হল হংকং ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। সামিল হলেন দেশবাসী। সরকারকে অবাক করে দিয়ে এই নির্বাচনেই রেকর্ড সংখ্যক ভোট পড়ল। দেশবাসীর স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করে নির্বাচন কমিশন জান

রেকর্ড ভোট পড়ল হংকং নির্বাচনে! অশান্তির খবর নেই, আন্দোলন কিন্তু চলছেই

শেষ আপডেট: 24 November 2019 13:41

দ্য ওয়াল ব্যুরো: গণ-আন্দোলনে উত্তাল হংকং। তার মধ্যেই আয়োজিত হল হংকং ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। সামিল হলেন দেশবাসী। সরকারকে অবাক করে দিয়ে এই নির্বাচনেই রেকর্ড সংখ্যক ভোট পড়ল। দেশবাসীর স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করে নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার, ছুটির দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন গোটা দেশের প্রায় অর্ধেক জনতা। এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর আসেনি। গণতন্ত্রের দাবিতে ক্রমে জোরালো হচ্ছে হংকংয়ের আন্দোলন। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে বিক্ষোভ। ১৯৯৭ সালে ব্রিটেন থেকে চিনের কাছে হংকংয়ের ক্ষমতা হস্তান্তরের পরে এত বড় ও জোরালো প্রতিবাদ দেখা যায়নি। বহু বছর ব্রিটেনের উপনিবেশ ছিল হংকং। ২২ বছর আগে ক্ষমতা হস্তান্তরিত হয় চিনের কাছে। তার পর থেকে স্বশাসিত এই অঞ্চলের মূল কর্তৃত্ব বেজিংয়ের হাতে। মাসখানেক আগে চিনের অনুগত ক্যারি ল্যাম প্রত্যর্পণ বিল আনার প্রস্তাব দেন পার্লামেন্টে। যা আইন হলে বিচারের প্রয়োজনে কোনও অপরাধীকে হংকং থেকে চিনে প্রত্যর্পণ করতে আর বাধা থাকবে না। এর পরেই ল্যামের ইস্তফা চেয়ে রাস্তায় নামেন মানুষজন। প্রবল প্রতিবাদে সেই বিল আনা স্থগিত রাখেন ল্যাম। তাতেও বিক্ষোভ থামেনি। এরই মাঝে অনুশ্ঠিত হল ভোট। এই ভোটের ফলাফল ক্যারি ল্যামের ভবিষ্যৎ নির্ণয় করতে চলেছে। এই ভোটের মাধ্যমে সারা দেশে নির্বাচিত হবেন চারশো জনেরও বেশি প্রতিনিধি। এখন যাঁরা প্রতিনিধি আছেন, তাঁরা বেশিরভাগই চিনপন্থী। তাঁদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা সামিল হয়েছেন, তাঁরা এই ভোটের পরে পরিবর্তনের আশা করছেন। কয়েক মাস ধরে লাগাতার আন্দোলনের জেরে যে ভাবে গোটা হংকংয়ের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তাতে এই ভোটের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করলে, সেই অশান্তি থেমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। রবিবার ভোটের দিনে যাতে কোথাও কোনও অশান্তি না হয়, সে জন্য বাড়তি পুলিশ মোতায়েন ছিল সারা দেশের সর্বত্র। তবে ভোট শান্তিপূর্ণ ভাবেই মিটে যায়। হংকংয়ের শাসক ক্যারি ল্যাম খুশি প্রকাশ করেছেন এই নির্বিবাদী ভোটে। স্থানীয় সময় রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ, তার পরে শুরু হবে গণনা। মাঝরাতের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ভোটের ফল। গত কয়েক মাস ধরেই কানাঘুষো যে, গোটা বিক্ষোভ পর্বে ল্যামের ভূমিকায় অসন্তুষ্ট বেজিং তাঁকে সরাতে পারে। সরাসরি সে বার্তা এখনও না দিলেও প্রধান বাছাই প্রক্রিয়ায় রদবদলের ভাবনা সেই জল্পনাই আরও উস্কে দিয়েছে। একই ভাবে হংকংয়ের সাধারণ মানুষ যাতে চিনা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বেশি করে জানতে পারেন, তার জন্য স্কুল-কলেজের পাঠ্যবইয়েও বদল আনার কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে জরুরিভিত্তিক আইনেও পরিবর্তন আনা হতে পারে।তবে চিনের হুঁশিয়ারি থাকলেও হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা প্রতিবাদের রাস্তা থেকে সরছেন না।

```