Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতের বোলারদের দাপটে ছন্নছাড়া পাঞ্জাব, ঝোড়ো ইনিংস শাহরুখের, লক্ষ্য দিল ১৫৪

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতদের বোলারদের দাপটে এদিনের ম্যাচে প্রথম থেকেই মোহালিতে চাপে পড়ে যান পাঞ্জাবের ব্যাটাররা (PBKS vs GT)। পরপর উইকেট পড়তে থাকে পাঞ্জাবের। ২০ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে পাঞ্জাব তোলে রান ১৫৩। টস জিতে এদিন শিখর ধাওয়

গুজরাতের বোলারদের দাপটে ছন্নছাড়া পাঞ্জাব, ঝোড়ো ইনিংস শাহরুখের, লক্ষ্য দিল ১৫৪

শেষ আপডেট: 13 April 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতদের বোলারদের দাপটে এদিনের ম্যাচে প্রথম থেকেই মোহালিতে চাপে পড়ে যান পাঞ্জাবের ব্যাটাররা (PBKS vs GT)। পরপর উইকেট পড়তে থাকে পাঞ্জাবের। ২০ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে পাঞ্জাব তোলে রান ১৫৩।

টস জিতে এদিন শিখর ধাওয়ানদের প্রথম ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই মহম্মদ শামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার প্রভাশিরাম সিং (০)। গত কয়েক ম্যাচে ভাল রান করলেও এদিনের ম্যাচে রান পেলেন না ধাওয়ান। জোশুয়া লিটলের বলে ৮ রানে আউট হন তিনি।

ম্যাথিউ শর্ট ও ভানুস্কা রাজাপক্ষ কিছুটা রানের গতি বাড়ান। ম্যাথিউ করেন ৩৬ ও রাজাপক্ষ করেন ২০। জিতেশ কুমার ও স্যাম কারনও বেশি রান যোগ করতে পারেননি। তবে শেষে শাহরুখ খান মাত্র ৯ বলে ২২ রানের ঝোড়ো ব্যাটিং করেন।

২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাঞ্জাব তোলে ১৫৩ রান। গুজরাতের হয়ে ২ উইকেট নেন মোহিত কুমার। রশিদ খান, শামি, লিটল, আলজারি জোসেফ একটি করে উইকেট নেন। উল্লেখযোগ্য বিষয় হল এই ম্যাচে বল করলেন না অধিনায়ক হার্দিক।

অশ্বিনের বড় জরিমানা! প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করেন রাজস্থানের অফস্পিনার


```