Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাইনে কাটলে বেপরোয়া হয়ে কিছু ঘটিয়ে বসতে পারেন পাইলটরা, হুঁশিয়ারি সরকারকে

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর সময় বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে চালু হয়েছে 'বন্দে ভারত মিশন'। এয়ার ইন্ডিয়ার যে পাইলটরা বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে আসছেন, তাঁদের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদ

মাইনে কাটলে বেপরোয়া হয়ে কিছু ঘটিয়ে বসতে পারেন পাইলটরা, হুঁশিয়ারি সরকারকে

শেষ আপডেট: 23 July 2020 13:36

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর সময় বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে চালু হয়েছে 'বন্দে ভারত মিশন'। এয়ার ইন্ডিয়ার যে পাইলটরা বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে আসছেন, তাঁদের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ পুরিকে লেখা এক চিঠিতে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র পাইলটরা একথা জানান। তাঁরা লিখেছেন, এই পরিস্থিতিতে সরকার যেভাবে বিমানচালকদের বেতন কাটার কথা ঘোষণা করেছে, তাতে তাঁদের পরিবারের ওপরে ব্যাপক প্রভাব পড়বে। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, বিমানচালকদের বেতন ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হবে। সিনিয়র পাইলটরা মন্ত্রীকে চিঠিতে লিখেছেন, "এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং একতরফা। এর ফলে বিমানচালকদের মনের ওপরে খারাপ প্রভাব পড়তে পারে। তাঁরা বেপরোয়া হয়ে কিছু ঘটিয়ে বসতে পারেন।" বর্তমানে এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৭০ হাজার কোটি টাকা। ওই বিমানসংস্থা বেচে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু এখনও কোনও সংস্থার সঙ্গে চুক্তি পাকা হয়নি। এয়ার ইন্ডিয়ার পাইলটরাই প্রথমে চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে এনেছিলেন। এখনও বিশ্বের নানা দেশ থেকে তাঁরা ভারতীয়দের নিয়ে আসছেন। অসামরিক বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে ৭ লক্ষ ৭৩ হাজারের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর কথায়, "আটকে পড়া প্রত্যেক ভারতীয়ের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।" গত ১৬ জুলাই এয়ার ইন্ডিয়ার বিমানচালকদের বেতন কাটার সিদ্ধান্ত সমর্থন করেন হরদীপ পুরি। তিনি বলেন, পাইলটদেরই সিদ্ধান্ত নিতে হবে, এয়ার ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে কিনা। যদি তাঁরা চান এই সংস্থা থাকুক, তাহলে বেতন কাটার সিদ্ধান্ত মেনে নিতে হবে। যদি এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যায়, তাহলে কেউ চাকরি পাবেন না। এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, বেতন ছাড়াই কয়েকজন কর্মীকে পাঁচ বছরের ছুটিতে পাঠানো হবে। সেই সিদ্ধান্তও সমর্থন করেন মন্ত্রী। এয়ার ইন্ডিয়া থেকে এর আগে বলা হয়েছে, কোভিড অতিমহামারীর মধ্যে ওই সংস্থার আর্থিক অবস্থা হয়ে এসেছে শোচনীয়। এইসময় কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠালে সংস্থার লাভ হবে। লাভবান হবেন কর্মীরাও। অতিমহামারীর জন্য বিশ্ব জুড়ে প্রায় বন্ধই রয়েছে উড়ান। এই অবস্থায় সংকটে পড়েছে বিমান সংস্থাগুলি। ব্যাপক ক্ষতি সামলানোর জন্য প্রায় প্রতিটি সংস্থাই কর্মীদের বেতন কমাচ্ছে, বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে অথবা ছাঁটাই করছে।

```