Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোপ টেস্টে পজিটিভ, ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে ফরাসি মিডফিল্ডার পল পোগবা

দ্য ওয়াল ব্যুরো: ডোপ টেস্টে পজিটিভ পাওয়ায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পোগবার (Paul Pogba) উপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করা হল। তদন্ত শেষ হলে অর্থাৎ পোগবা যে নিষিদ্ধ ওষুধ খেয়েছেন তার সত্যতা প্রমাণিত হলে চার বছরের জন্য নিষেধাজ্ঞার

ডোপ টেস্টে পজিটিভ, ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে ফরাসি মিডফিল্ডার পল পোগবা

শেষ আপডেট: 12 September 2023 11:26

দ্য ওয়াল ব্যুরো: ডোপ টেস্টে পজিটিভ পাওয়ায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পোগবার (Paul Pogba) উপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করা হল। তদন্ত শেষ হলে অর্থাৎ পোগবা যে নিষিদ্ধ ওষুধ খেয়েছেন তার সত্যতা প্রমাণিত হলে চার বছরের জন্য নিষেধাজ্ঞার খাঁড়া নামতে পারে এই জুভেন্টাস তারকার উপরে।

পোগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা মঙ্গলবার একটি বিবৃতিতে এ খবর জানিয়েছেন। ইতালির বেশ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে যে, ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন পল পোগবা।

অগস্ট মাসের ২০ তারিখ সিরি ‘আ’তে উদিনেসে খেলতে গিয়েছিল জুভেন্টাস। সেই ম্যাচে ৩-০ ব্যবধানের জিতেছিল তারা। সদ্য চোট কাটিয়ে উঠেছেন পোগবা। তাই ওই ম্যাচে পোগবাকে মাঠে নামাননি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। কিন্তু ম্যাচের শেষে রুটিন চেক-আপের সময়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

ইতালির জাতীয় মাদকবিরোধী সংস্থা জানিয়েছে, পোগবার শরীরে পরীক্ষা করে দেখা গেছে যে টেস্টোস্টেরনের (tested positive for testosterone) (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা ছিল বেশি। এই টেস্টোস্টেরন হরমোন ফুটবলারদের মাঠে শক্তি বাড়াতে সাহায্য করে। তবে টেস্টোস্টেরনের উপস্থিতির ব্যাপারটা নিয়ে ষোলো আনা নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হতে পারে। শেষ পর্যন্ত যদি দেখা যায়, সত্যিই পোগবা ডোপ করেছিলেন, তাহলে চার বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

পোগবার উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তাঁর এজেন্ট পিমেন্তা দাবি করেছেন, পোগবা অজান্তে এমনটা করেছেন। তাঁর কথায়, “সত্যি কথা বলতে পল পোগবা কখনওই নিয়মবহির্ভূতভাবে কিছু করতে চাননি। আমরা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এর বেশি কিছু বলতে পারব না।’

আরও পড়ুন: কোটি টাকায় জ্যোতিষী নিয়োগ! ফুটবলারদের জন্ম নক্ষত্র দেখে দল গড়েন কোচ ইগর


```