Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা নেই, বাবা মেয়ে ফেলে পালিয়েছে! সিবিএসই দশমে ৯৯.৪% পেয়ে রেকর্ড পাটনার সৃজার

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পরেই মারা যায় মা। তারপরেই একরত্তি মেয়েকে ফেলে পালিয়েছিল বাবা (Abandoned by Father)। পৃথিবীতে আসার পর থেকেই তার একমাত্র ঠিকানা তার মামারবাড়ি। সেখান থেকে পড়াশোনা করেই দশম শ্রেণির বোর্ডের (CBSE class 10) পরীক্ষায় ৯৯.৪%

মা নেই, বাবা মেয়ে ফেলে পালিয়েছে! সিবিএসই দশমে ৯৯.৪% পেয়ে রেকর্ড পাটনার সৃজার

শেষ আপডেট: 25 July 2022 07:00

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পরেই মারা যায় মা। তারপরেই একরত্তি মেয়েকে ফেলে পালিয়েছিল বাবা (Abandoned by Father)। পৃথিবীতে আসার পর থেকেই তার একমাত্র ঠিকানা তার মামারবাড়ি। সেখান থেকে পড়াশোনা করেই দশম শ্রেণির বোর্ডের (CBSE class 10) পরীক্ষায় ৯৯.৪% (99.4%) নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল পাটনার (Patna) মেয়ে সৃজা।

সিবিএসসি বোর্ডের অধীনে ডিএভি পাবলিক স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল সৃজা। আর তাতেই এমন চোখ ধাঁধানো ফল করেছে সে। সংস্কৃত এবং বিজ্ঞানে ১০০ তে ১০০ পেয়েছে সৃজা। ইংরেজি, অঙ্ক এবং সমাজবিদ্যার প্রতিটিতে তার প্রাপ্ত নম্বর ৯৯। ইতিমধ্যেই বিজ্ঞান নিয়ে ওই স্কুলেই একাদশ শ্রেনিতে ভর্তি হয়েছে সে।

বিজেপি সাংসদ বরুণ গান্ধী টুইটারে সৃজা ও তার দিদার একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সৃজার আসাধারণ ফলাফলে অত্যন্ত খুশি তার দিদা। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের মৃত্যুর পরেই সৃজাকে সৃজাকে ফেলে পালিয়ে যায় তার বাবা। 'আমরা ওকে সেই থেকে আর কোনওদিন দেখিনি। ও আবার বিয়ে করেছে। আমার তো রেজাল্ট দেখার পর মনে হচ্ছে, ও এখন আফশোস করবে,' দাবি সৃজার দিদার।

লোহিত সাগরের আতঙ্ক! জলজ প্রাণীদের জ্যান্ত গিলে খায় এই জলাশয়

বড় হয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় সৃজা। পড়াশোনার পাশাপাশি বই পড়তেও ভালোবাসে সে, জানিয়েছে নিজেই। 'কত ঘণ্টা পড়ছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি সবসময় পড়াশোনা এবং অন্যান্য কাজের মধ্যে ভারসাম্য রেখে চলি। পরীক্ষার আগে আমি প্রচুর প্রশ্নপত্র সমাধান করেছি, আর সেগুলো বারবার করে পড়েছি,' দাবি এই মেধাবী ছাত্রীর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সৃজার ভিডিও। জীবনের শুরুতেই এমন আঘাত পাওয়ার পরেও পড়াশোনায় এমন চমৎকার ফলের জন্য সৃজাকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।


```