দ্য ওয়াল ব্যুরো: এমআর বাঙুরের পরে আরজিকর! ফের ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গেলেন বৃদ্ধ রোগী।
আরজিকর হাসপাতাল সূত্রের খবর, শিলিগুড়ির বাসিন্দা, ৬৮ বছরের বিমল দত্ত মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন এই মাসের ১০ তারিখে। বাড়ির শৌচালয়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। চোট গুরুতর হলেও, ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছিল হাসপাতালের সিবি অবজার্ভেশন ওয়ার্ডে। শনিবার রাত তিনটে নাগাদ হঠাৎ সেখান থেকে উধাও হয়ে যান তিনি!
বৃদ্ধের পরিবারের তরফে টালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ঘটনার পরে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি এখনও। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
গত মাসেই অভিযোগ উঠেছিল, এমআর বাঙুর হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছিলেন বৃদ্ধ হরিহর নস্কর। পরিবারের দাবি ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ৬ দিন পরে হঠাৎই পুলিশ খবর দেয়, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
এর পরে ফের রোগী নিখোঁজ হলেন আরজিকর থেকে।
বিস্তারিত আসছে...