Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূত তাড়ানোর নামে সরকারি হাসপাতালে রোগীকে মার! মৃত্যুর পর গ্রেফতার স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যু হল রোগীর। এমন ঘটনায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হইচই পড়ে গেছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেফতার করা হয়েছে। মৃত মহিলার নাম সবিতা সিং সর্দার। ৪৫ বছরের ওই মহিলার বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার কদমা গ্রামে। বিয়ের পর বাপের বাড়িতেই বাবা মা, স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন।

ভূত তাড়ানোর নামে সরকারি হাসপাতালে রোগীকে মার! মৃত্যুর পর গ্রেফতার স্বাস্থ্যকর্মী

শেষ আপডেট: 26 March 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যু হল রোগীর। এমন ঘটনায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হইচই পড়ে গেছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেফতার করা হয়েছে। মৃত মহিলার নাম সবিতা সিং সর্দার। ৪৫ বছরের ওই মহিলার বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার কদমা গ্রামে। বিয়ের পর বাপের বাড়িতেই বাবা মা, স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন।

কয়েকদিন আগে সবিতার জন্ডিস ধরা পড়ে। ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় রবিবার পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সবিতা। অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দী তাঁর ডিউটি শেষ হওয়ার পরে মহিলা ওয়ার্ডে এসেছিল। অভিযোগ, সেই সময় জনজাতি সম্প্রদায়ের ওই মহিলাকে সুকান্ত বেধড়ক মারধর করে। হাসপাতালের অন্যান্য রোগীরা ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে ওই স্বাস্থ্যকর্মী বলে, ‘মহিলার ভূত ছাড়াচ্ছি’। মারাত্মক জখম হন ওই মহিলা। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মৃতের পরিবার থানায় গিয়ে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা । 

তবে এই ঘটনা নিয়ে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ও ভাইস প্রিন্সিপাল সুকমল বিষয়ী বলেন, "এই ঘটনা অনভিপ্রেত।" তিনি জানিয়েছেন, ‘ওই কর্মী ভিজিটিং  আওয়ারে রঙ মেখে মহিলা ওয়ার্ডে ঢুকেছিল। সেখানে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী সবিতা সিং সর্দারকে মারধর করে বলে শুনেছি। কর্তব্যরত নার্সরা বাধা দিলেও সে শোনেনি। পরে সেখান থেকে অভিযুক্ত চলে যায়। রাতে ওই রোগিণীর মৃত্যু হয়। কিন্তু ঠিক কী কারণে ওই রোগিণীর মৃত্যু হয়েছে সে বিষয়ে ময়নাতদন্তের পরই জানা যাবে।‘


```