Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শশী তারুরের অভিযোগ, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো : সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্ত সংক্রান্ত গোপন নথি হস্তগত করেছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। সুনন্দার স্বামী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর এই অভিযোগ করেছিলেন আদালতে। তার ভিত্তিতে রিপাবলিক টিভি ও তার এডিটর ইন চিফ অর্

শশী তারুরের অভিযোগ, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ

শেষ আপডেট: 9 February 2019 13:07

দ্য ওয়াল ব্যুরো : সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্ত সংক্রান্ত গোপন নথি হস্তগত করেছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। সুনন্দার স্বামী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর এই অভিযোগ করেছিলেন আদালতে। তার ভিত্তিতে রিপাবলিক টিভি ও তার এডিটর ইন চিফ অর্নব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। তারুরের অভিযোগ, অর্ণব যে নথি হস্তগত করেছেন, তা সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত রিপোর্টের অংশ। তিনি আরটিআই করে দিল্লি পুলিশের থেকে জেনেছেন, তদন্তের নথিপত্র সাধারণ মানুষ অথবা সংবাদ মাধ্যমকে দেওয়া যায় না। অর্ণব বেআইনিভাবে সেই নথি জোগাড় করেছেন। তারুরের আরও অভিযোগ, অর্ণব শুধু গোপন নথি হস্তগত করেননি, ইচ্ছা করে তাঁর বিরুদ্ধে কটূক্তি করেছেন। চ্যানেলের দর্শক বাড়ানোর জন্যই তিনি ওই কাজ করেছিলেন। অভিযোগ, অর্ণব কেবল পুলিশের গোপন নথিই হস্তগত করেননি, তারুরের অনুমতি ছাড়াই তাঁর কয়েকটি ব্যক্তিগত ই-মেল পড়েছেন। আদালতে তারুরের কৌঁসুলি ছিলেন বিকাশ পাহওয়া, গৌরব গুপ্ত ও মহম্মদ আলি খান। তাঁরা বলেন, গোপন নথি চুরি এবং ই-মেল হ্যাক করার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তারুর আবেদন করেন, তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিং এই আবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশকে অভিযুক্ত টিভি চ্যানেল ও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির হোটেল লীলা প্যালেসের ৩৪৫ নম্বর সুইটে সুনন্দা পুষ্করের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হয়, তিনি আত্মহত্যা করেছেন। অবশ্য অনেকে এমনও মনে করেছিলেন যে, কোনও ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করার ফলে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পরে জানা যায়, মৃত্যুর কয়েকদিন আগে পাকিস্তানের সাংবাদিক মেহের তারারের সঙ্গে টুইটারের মাধ্যমে সুনন্দার তুমুল বিতর্ক হয়। সুনন্দার ধারণা ছিল, মেহেরের সঙ্গে তারুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সুনন্দার মৃত্যুর চার বছর বাদে দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করে। তাতে কংগ্রেস সাংসদ শশী তারুরের নাম ছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিং-এর এজলাসে ওই চার্জশিট পেশ করা হয়। তাতে বলা হয়েছিল, দাম্পত্য জীবনে অশান্তির জন্যই সুনন্দা আত্মঘাতী হয়েছেন। তারুরের বিরুদ্ধে স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।

```