Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় দাপিয়ে বেরাল স্বামী, আতঙ্কে দিশাহারা পটাশপুরের চিশতিপুর

পারিবারিক অশান্তি ছিলই। বুধবার গোটা বিশ্ব যখন সেইন্ট ভ্যালেন্টাইনের স্মরণে প্রেমের জোয়ারে ভাসছে, তখন স্ত্রীর ছিন্ন মুন্ডু হাতে ঝুলিয়ে গ্রাম ঘুরে আতঙ্ক সৃষ্টি করল এক ব্যক্তি। ঘটনায় আতঙ্কে-ঘৃণায় দিশাহারা হলেন পটাশপুর থানার চিশতিপুর গ্রামের মানুষ। 

স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় দাপিয়ে বেরাল স্বামী, আতঙ্কে দিশাহারা পটাশপুরের চিশতিপুর

শেষ আপডেট: 14 February 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: পারিবারিক অশান্তি ছিলই। বুধবার গোটা বিশ্ব যখন সেইন্ট ভ্যালেন্টাইনের স্মরণে প্রেমের জোয়ারে ভাসছে, তখন স্ত্রীর ছিন্ন মুন্ডু হাতে ঝুলিয়ে গ্রাম ঘুরে আতঙ্ক সৃষ্টি করল এক ব্যক্তি। ঘটনায় আতঙ্কে-ঘৃণায় দিশাহারা হলেন পটাশপুর থানার চিশতিপুর গ্রামের মানুষ। 

প্রতিবেশীরা জানান, সরস্বতী পুজোর সকালে পারিবারিক অশান্তি চরমে ওঠে। তাঁদের অভিযোগ, রাগে দিশেহারা স্বামী কাটারি দিয়ে স্ত্রীর গলা কেটে ধর থেকে আলাদা করে চুলের ঝুটি ধরে গ্রামের মানুষকে হুঁশিয়ারি দিতে থাকে। তার অন্য হাতে ছিল কাটারি। গোটা গ্রামে শোরগোল পড়ে যায়। কিন্তু কেউ ওই ব্যক্তির ধারে কাছে আসতে সাহস পাচ্ছিলেন না।

স্ত্রীকে খুন করে মুন্ডু হাতে রীতিমতো পুলিশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ওই ব্যক্তিকে। বারেবারেই তাকে বলতে শোনা যায়, ‘‘আমি ভারতের মাটিকে প্রণাম করি। এই সরকারের পুলিশ অনেকক্ষণ খুন করার পরেও এখনও এসে পৌঁছল না।’’

এলাকার মানুষের কাছে ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। গৌতম গুছাইত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটাল সে, তা খতিয়ে দেখছে পুলিশ। শোক আর আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে।


```