Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পটাশপুরে মৃতার ময়নাতদন্তে খুশি নয় পরিবার, দেহ নিতে অস্বীকার, আদালতে যাওয়ার হুমকি

মৃতার ছেলের কথায়, 'পুলিশ জানিয়েছে ওই রিপোর্টে বলা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। শরীরে কোনও রকম আঘাত বা ধর্ষণের প্রমাণ মেলেনি'।

পটাশপুরে মৃতার ময়নাতদন্তে খুশি নয় পরিবার, দেহ নিতে অস্বীকার, আদালতে যাওয়ার হুমকি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 October 2024 22:45

দ্য ওয়াল ব্যুরো: রবিবার পটাশপুরে এক মহিলার মৃত্যু সংবাদ সামনে আসে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলায় ওই মহিলাকে মারধর করে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। আর এই খবর পেতেই উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে। যে মহিলাকে কীটনাশক খাইয়ে মারা হয়েছিল। রবিবার তার দেহের ময়নাতদন্ত হয়। 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই মহিলার। কিন্তু মৃতার পরিবার এহেন রিপোর্টে সন্তুষ্ট নন। মৃতার ছেলের কথায়, 'পুলিশ জানিয়েছে ওই রিপোর্টে বলা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। শরীরে কোনও রকম আঘাত বা ধর্ষণের প্রমাণ মেলেনি'।

তিনি আরও বলেন, 'এরপরেই আমাদের দেহ নিয়ে যেতে বলা হয়। কিন্তু আমরা রিপোর্টে সন্তুষ্ট হতে পারছি না। তাই দেহ না নিয়েই ফিরে যাচ্ছি। ফের একবার নতুন করে ময়নাতদন্তের দাবি নিয়ে সোমবার হাইকোর্টে যাব। সেখান থেকে যা নির্দেশ পাব, তাই করব।’

প্রথম থেকেই পরিবারের তরফে অভিযোগ ছিল মহিলার ওপর অত্যাচার করা হয়েছে। তাঁদের প্রশ্ন, ‘বুকে-পেটে আঘাত করা হয়েছে। দেহ উদ্ধারের সময় মৃতার শরীরে পোশাক পর্যন্ত ছিল না। তাহলে রিপোর্টে কী করে বলা হচ্ছে বিষক্রিয়াতেই শুধু মৃত্যু হয়েছে? আমরা তাই সোমবার আদালতে যাচ্ছি। নতুন করে ময়নাতদন্ত করার জন্য সেখানে জানাব।’


```