Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পাসওয়ার্ড ম্যানেজার লাস্টপাস হ্যাকারদের কবলে! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?

দ্য ওয়াল ব্যুরো: ৩ কোটির বেশি মানুষ নিজেদের বিভিন্ন পাসওয়ার্ড সুরক্ষিত করতে ব্যবহার করেন এই অ্যাপটি। কিন্তু সেই অ্যাপই সুরক্ষিত নয়। গতকাল লাস্টপাস (LastPass) নামে, এই সংস্থা জানিয়েছে, তাদের সাইট হ্যাক (Hacked) হয়েছে। কোনও এক হ্যাকার ত

পাসওয়ার্ড ম্যানেজার লাস্টপাস হ্যাকারদের কবলে! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?

শেষ আপডেট: 26 August 2022 07:25

দ্য ওয়াল ব্যুরো: ৩ কোটির বেশি মানুষ নিজেদের বিভিন্ন পাসওয়ার্ড সুরক্ষিত করতে ব্যবহার করেন এই অ্যাপটি। কিন্তু সেই অ্যাপই সুরক্ষিত নয়। গতকাল লাস্টপাস (LastPass) নামে, এই সংস্থা জানিয়েছে, তাদের সাইট হ্যাক (Hacked) হয়েছে। কোনও এক হ্যাকার তাদের সাইটে ঢুকে পড়েছিল।

আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে তো? এই খবর চাউর হতেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। সুরক্ষা নিয়ে তাঁদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। কোনওভাবে তাঁদের পাসওয়ার্ড আপোস হয়নি তো? যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যাক হলেও কোনও ব্যবহারকারীরই পাসওয়ার্ড অ্যাকসেস করতে পারেনি।

ওই সংস্থা জানিয়েছে, আমরা সম্প্রতি দেখতে পেয়েছি লাস্টপাসের ডেভলপমেন্ট বিভাগে কোনও হ্যাকার ঢুকে পড়েছে। যদিও ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে।

https://twitter.com/LastPass/status/1562864726840725504

কী করে এই অ্যাপ? জিমেইল, নেটফ্লিক্স বা এই জাতীয় অ্যাপগুলির পাসওয়ার্ড অটোমেটিক তৈরি করে থাকে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত করে থাকে। তবে হ্যাকারদের এই আক্রমণের ফলে ব্যবহারকারীদের কোনও ক্ষতি হয়নি।

বিষ-বাষ্পে বিধ্বস্ত বাংলা, দূষণ রুখতে এ রাজ্যেই তৈরি হবে 'গ্রিন যব'


```