Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ওমিক্রন নয় তো! ব্রিটেন ও সিঙ্গাপুর থেকে তামিলনাড়ু আসা বিমানযাত্রীরা করোনা পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি পরিবারে চার জন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে  জয়পুরে৷ আবার ব্রিটেন থেকে চেন্নাইয়ে আসা এক যাত্রীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে নামা আরেক যা

ওমিক্রন নয় তো! ব্রিটেন ও সিঙ্গাপুর থেকে তামিলনাড়ু আসা বিমানযাত্রীরা করোনা পজিটিভ

শেষ আপডেট: 3 December 2021 08:25

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি পরিবারে চার জন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে  জয়পুরে৷ আবার ব্রিটেন থেকে চেন্নাইয়ে আসা এক যাত্রীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে নামা আরেক যাত্রীরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ এঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন কি না তা জানার জন্য সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷

জানা গেছে, তিরুচিরাপল্লীতে যার কোভিড ধরা পড়েছে, সে নাবালক। আজ ভোর চারটে নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেশের মাটিতে নামে সে। সে এতদিন ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ড এবং সিঙ্গাপুর-- এই দুই দেশই ওমিক্রন-ঝুঁকির তালিকায় রয়েছে। ফলে এখান থেকে আসা কোনও যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসা মানেই রয়েছে ওমিক্রনের ঝুঁকি।
বিমানবন্দরে আরটিপিসিআর করে করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই বাচ্চাটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর ল্যাব থেকে জিনোম সিকোয়েন্সিং করার পরে রিপোর্ট এলে বোঝা যাবে, সে ওমিক্রন আক্রান্ত কিনা।
বিমানে তার সামনে, পেছনে, পাশে যাঁরা বসেছিলেন, তাঁদের সকলেরও পরীক্ষা করা হয়েছে। এখনও কারও পজিটিভ রিপোর্ট এসেছে কিনা জানা যায়নি।

```