
শেষ আপডেট: 23 July 2022 09:23
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল ১০ টা নাগাদ শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chattopadhyay) তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও।
সকাল ১১:১০- কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও রহস্য। সকালে অনেকেই ধরে নিয়েছিলেন পার্থবাবুকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে নিয়ে যাওয়া হবে। কিন্তু না। তা করা হয়নি। পার্থবাবুকে নিয়ে ইডির গাড়ি ঘুরে যায় দক্ষিণে। তখন মনে করা হয়, তা হলে সম্ভবত প্রথমে নিয়ম মেনে এসএসকেএম হাসপাতালে রুটিন চেক আপের জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু তাও করা হয়নি। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে, পার্থবাবুকে নিয়ে ইডি অফিসারদের গাড়ি বেহালার শখেরবাজার পেরিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাচ্ছে।
সকাল ১১:২২- এসএসকেএম নয় আদালতে পেশ করার আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল জোকার ইএসআই হাসপাতালে। এখানেই মেডিকেল চেক আপ করানো হবে তাঁকে। প্রসঙ্গত, আদালতের নির্দেশ ছিল, এস এসকেএমএম-এ যাতে নিয়ে যাওয়া না হয়।
সকাল ১১:২৬- পার্থ চট্টোপাধ্যায়ের পরনে রয়েছে একটি পিত্তি-সবুজ রঙের হাফ হাতা পাঞ্জাবি। মুখে সার্জিকাল মাস্ক। নাকতলার বাড়ি থেকে সকাল ১০ টায় বেরিয়ে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের রাস্তা পেরিয়ে তাঁকে আনা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। ইনোভা গাড়ি থেকে নামার সময়ে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন, পার্থবাবু আপনি গ্রেফতারি নিয়ে কিছু বলবেন? পার্থবাবু এ সব প্রশ্ন শুনে শুধু একবার মুখ তুলে তাকান, তার পর আধাসামরিক বাহিনীর প্রহরায় হাসপাতালের ভিতরে ঢুকে যান পার্থ।
বেলা ১২:৪৭- জোকা ইএসআই থেকে বের করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। মেডিক্যাল টেস্ট হয়ে গিয়েছে মন্ত্রীর। পিছনের গেট দিয়ে তাঁকে বের করা হচ্ছে। দেড়ঘণ্টা চেকআপ হয়েছে।
বেলা ২:০০: ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ইএসআই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্কশাল কোর্টে।
বেলা ২:৪৭- পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হল ব্যাঙ্কশাল আদালতে। ট্রানজিট রিমান্ডের আবেদন করতে পারে ইডি।
পার্থকে গ্রেফতার করল ইডি, তৃণমূলের তৃতীয় মেয়াদে এই প্রথম হেফাজতে কোনও বড় মন্ত্রী
পার্থর পর অর্পিতাকেও আটক করল ইডি
অর্পিতা কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েও করেননি, বেলঘরিয়ার বাড়িতে বসে আক্ষেপ মায়ের