Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

পার্থর শারীরিক অবস্থার আরও অবনতি! কী বলছেন চিকিৎসকরা?

পরিস্থিতির জন্য অবশ্য পার্থর খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে সহমত জেল কর্তৃপক্ষও। তাঁদের মতে, এই বয়সেও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পার্থর সংযমের অভাব রয়েছে, যা নানাবিধ শারীরিক অসুস্থতার একটা বড় কারণ।

পার্থর শারীরিক অবস্থার আরও অবনতি! কী বলছেন চিকিৎসকরা?

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 24 January 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।

গত সোমবার থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন পার্থ। বৃহস্পতিবার রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। জানা যাচ্ছে, এখনও সেখানেই রাখা হয়েছে তাঁকে। কারণ, শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা ছিলই। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দিয়েছে।

পরিস্থিতির জন্য অবশ্য পার্থর খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে সহমত জেল কর্তৃপক্ষও। তাঁদের মতে, এই বয়সেও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পার্থর সংযমের অভাব রয়েছে, যা নানাবিধ শারীরিক অসুস্থতার একটা বড় কারণ।

জেল সূত্রে বলা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়র প্রায়ই কুপন দিয়ে জেলের ক্যান্টিন থেকে মাটন কিনে খান। চিংড়ি মাছ হলে তো কথাই নেই। সপ্তাহে অন্তত তিন দিন তাঁর এসব খাওয়া দাওয়া চলে। তাঁর শরীর এমনিতেই ভারী। জেলে আকছার তাঁর পা ফুলে যায় বলেই খবর। 

জেল হেফাজতে থাকা এই ধরনের বন্দিদের পরিবার জেল ক্যান্টিন থেকে কুপন কেটে দিয়ে যেতে পারেন। পার্থ চট্টোপাধ্যায় সেই কুপন দিয়েই ক্যান্টিন থেকে আকছার মাটন, চিংড়ি মাছ কিনে খান। অথচ পার্থর শরীরে কোলেস্টরলের সমস্যা রয়েছে। এমনিতে চিকিৎসকরা বারবারই বলেন, কোলেস্টরল বেশি থাকলে রেট মিট, চিংড়ি মাছ ইত্যাদি এড়িয়ে চলাই ভাল। 

তবে পার্থ ঘনিষ্ঠদের মতে, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা সবাই একে একে জামিন পেয়ে গেছেন। জামিন পেয়ে গিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তা নিয়ে হয়তো এমনিতেই তাঁর কিছুটা মনোকষ্ট রয়েছে। সেটা ভুলতেই সম্ভবত বাড়তি খাবারের দিকে মনোনিবেশ করেছেন পার্থ। 

প্রসঙ্গত, খাদ্য রসিক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের সুনাম আছে। অতীতে বিধানসভা হোক কিংবা তৃণমূল ভবন, পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতি মানেই সেখানে প্রচুর পরিমাণ খাবার থাকবে। তবে শুধু নিজে খেতেন এমনটা নয়, চারপাশে থাকা মানুষজনকেও খাওয়াতেন তিনি। 


```