Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজসাক্ষী জামাইয়ের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য, কোটি কোটি টাকা হিসেব নিয়ে আরও বিপাকে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়।

রাজসাক্ষী জামাইয়ের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য, কোটি কোটি টাকা হিসেব নিয়ে আরও বিপাকে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 18 March 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্যের (Kalyanmoy Bhattacharjee) বয়ান রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, ইডি-র (ED) মামলায় আরও বিপাকে পার্থ।

পার্থর জামাই কল্যাণময় বেশ কয়েকবছর হল আমেরিকায় থাকেন। জানা যায়, সেখানে টেক্সটাইলের ব্যবসা রয়েছে তাঁর। ইডি-র চার্জশিটে লেখা হয়, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতিতে জড়ায় কল্যাণময়ের নাম।

পিংলায় কল্যাণময়ের মামার বাড়ি। তাঁর দুই মামা এই স্কুলের যাবতীয় কাজকর্মের তদারকি করতেন। সেখানে মাঝেমাঝে যেতেন পার্থও। স্কুলের ভিতর আলাদা করে বিলাসবহুল কটেজ রয়েছে। সেখানে কয়েকবার রাতও কাটিয়েছিলেন পার্থ।

এহেন যাবতীয় সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে রাজসাক্ষী হন পার্থর জামাই। তবে এ ব্যাপারে পার্থ-কন্যা সোহিনীর কী মত, তা জানা যায়নি। ইডি সূত্রের দাবি, রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তির আবেদনও জানিয়েছেন কল্যাণময়।

ইতিমধ্যে মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। ইডির মামলা থেকে জামিন পেলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও জেলবন্দি পার্থ।

বস্তুত, ২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। এর ঠিক এক মাসের মাথায় অর্থাৎ ২৩ অগস্ট তাঁর জামাই কল্যাণময়কে সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু-দু'বার তলবের পর ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন মুলুক থেকে কলকাতায় এসে হাজিরা দিয়েছিলেন কল্যাণময়।


```