Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

‌পার্থর নিতম্বে ব্যথা, পায়েও জোর পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শরীরের একাধিক জায়গায় ব্যথায় কষ্ট পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।‌ প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে নিয়ে যাওয়ার পর থেকেই পা ফুলছিল তাঁর। এবার নিতম্বে ব্যথা শুরু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee)। প্রথমদিন থেকেই

‌পার্থর নিতম্বে ব্যথা, পায়েও জোর পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী

শেষ আপডেট: 9 August 2022 11:09

দ্য ওয়াল ব্যুরো: শরীরের একাধিক জায়গায় ব্যথায় কষ্ট পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।‌ প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে নিয়ে যাওয়ার পর থেকেই পা ফুলছিল তাঁর। এবার নিতম্বে ব্যথা শুরু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee)। প্রথমদিন থেকেই জেলে চিকিৎসার সমস্যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন পার্থ। বার বার অভিযোগ করছিলেন। শেষমেষ তাঁর চিকিৎসার সুব্যবস্থা করতে চলেছে জেল কর্তৃপক্ষ। তবে বাইরে নয়, জেলের ভেতরেই হবে চিকিৎসা।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে তাঁর। সেইসঙ্গে ফুলে যাওয়ার জন্য পায়ে আগের মতো জোর পাচ্ছেন না। তাই জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, জেলের চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর পার্থর চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আনা হবে।

জেলের চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সহ একাধিক ক্রনিক অসুস্থতায় ভুগছেন তৃণমূলের অপসারিত মহাসচিব (Partha Chatterjee)। জেলে গত দু’‌দিনের বেশিরভাগটাই কাটিয়েছেন খাটে বসে বই পড়ে। অন্য বন্দিদের মতোই কমন শৌচাগার ব্যবহার করছেন। জেল সূত্রে খবর, ক্রমশ জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম জেলের খাবার খেতে সমস্যা হচ্ছিল তাঁর। এখন আর জেলের খাবার নিয়ে কোনও অভিযোগ করছেন না তিনি। যা দেওয়া হচ্ছে, তাই খাচ্ছেন।

অন্যদিকে, পার্থ নিজের আইনজীবীর কাছে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি ‘‌বান্ধবী’‌ অর্পিতার খোঁজ নিয়েছেন বলেও শোনা গেছে। এমনকি অর্পিতা আইনানুগ সাহায্য পাচ্ছেন কী না, তাও জানতে চেয়েছেন।


অনুব্রত অর্শকাতর, জায়গাটা ফুলেছে, আর কী কী বললেন ডাক্তারবাবুরা


```