Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে এখনই জেলমুক্তি নয়

পার্থ (Partha Chatterjee) বেল পাওয়ার পরে কোনও তথ্য ও নথি নষ্ট করতে পারবেন না, এই শর্তে এদিন তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

 ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে এখনই জেলমুক্তি নয়

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 13 December 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে আদালত জানিয়েছে, এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তারপরেই জেল থেকে বের হতে পারেন তিনি। সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় জেলমুক্তি ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টে চলছে সিবিআই মামলা। সেই মামলায় জামিন পেলে তবে জেলমুক্তির সম্ভাবনা তৈরি হবে তাঁর।

গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। তাঁর আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন, এই মামলায় গ্রেফতার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁর মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। এমনকি, যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতা মুখোপাধ্যায়ও জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু বিচারপতি মন্তব্য করেছিলেন, 'বাকিরা জামিন পেতেই পারেন, কারণ তাঁরা কেউ মন্ত্রী ছিলেন না। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া যায়?'

পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। উদ্ধার করা হয়েছিল। ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত।

২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। এরপরেই অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। ইডির দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম চক্রী পার্থ। গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই ছিলেন তিনি। ইতিমধ্যে জামিন পেয়েছেন অর্পিতা। জামিনের জন্য বারবার আদালতের দ্বারস্থ হচ্ছিলেন পার্থ। কিন্তু বারবারই তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়। অবশেষে শুক্রবার সুপ্রিমকোর্টে মঞ্জুর হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন।


```