Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজেপির এমপি এমএলএদের কেন্দ্রের ফান্ড আনতে বললেন সেচমন্ত্রী, সাংসদের দাবি, তহবিলের টাকা ব্যবহার হয় না

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিজের নিজের এলাকার উন্নতি করার জন্য বিজেপির সাংসদ-বিধায়কদের (BJP MLA) কেন্দ্রের থেকে টাকা নিয়ে আসার পরামর্শ দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। তাঁর যুক্তি, কোনও প্রকল্পেই টাকা দিচ্ছে না কেন্দ

বিজেপির এমপি এমএলএদের কেন্দ্রের ফান্ড আনতে বললেন সেচমন্ত্রী, সাংসদের দাবি, তহবিলের টাকা ব্যবহার হয় না

শেষ আপডেট: 3 March 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিজের নিজের এলাকার উন্নতি করার জন্য বিজেপির সাংসদ-বিধায়কদের (BJP MLA) কেন্দ্রের থেকে টাকা নিয়ে আসার পরামর্শ দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। তাঁর যুক্তি, কোনও প্রকল্পেই টাকা দিচ্ছে না কেন্দ্র (Center)। তাই অন্তত নিজের এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রের থেকে টাকা আনুক বিজেপির এমএলএ, এমপিরা। বিজেপি সাংসদের পালটা তোপ, ‘উন্নয়ন করতে না পারলে মন্ত্রীত্ব ছেড়ে দিন।’

শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে জলপাইগুড়ি জেলার নদী বাঁধ-সহ সেচ দফতরের একাধিক বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, তাঁরা অনেকগুলি প্রকল্প কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু একটিও প্রকল্পেরও অনুমোদন পাওয়া যায়নি।

পার্থবাবু বলেন, ‘‘আমি রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের বলতে চাই আপনারাও জন প্রতিনিধি। আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন এলাকার মানুষ। তাই আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের এলাকাগুলিকে বাঁচাতে এগিয়ে আসুন। কেন্দ্রের টাকা বরাদ্দ করিয়ে আনুন। আমি মমতা ব্যানার্জীর হয়ে আপনাদের কথা দিচ্ছি এই ক্ষেত্রে রাজ্যের যা অর্থ বরাদ্দ করার তা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন। কারণ উন্নয়নের ব্যাপারে মমতা ব্যানার্জী রাজনীতি করেন না।’’

সেচমন্ত্রীর এই মন্তব্যে শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে। বিজেপির জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্তকুমার রায় বলেন, ‘‘উনার মতো যেই সমস্ত মন্ত্রীরা রয়েছেন তাঁরা যদি তাঁদের দফতর থেকে উন্নয়ন করতে না পারেন তবে মন্ত্রীত্ব ছেড়ে দিন। রাজ্যে ১০০ দিন বা আবাস যোজনার যে সমস্ত কাজগুলি হচ্ছিল তার টাকার হিসাব আজ পর্যন্ত দিয়েছেন কি?’’

তাঁর আরও অভিযোগ, তাঁরা উন্নয়ন করতে চেয়েছেন, কিন্তু রাজ্য তাঁদের সাংসদ তহবিলের টাকা ব্যবহার করতে দেয়নি। মন্ত্রীর বক্তব্যের পরেই অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জলপাইগুড়ির রাজনীতি।

লুকিয়ে প্রেমিকার বাড়িতে গিয়েছিল দশমের পড়ুয়া, হাত ভেঙে খুন করে মাঠে ফেলে দিল তার বাবা-কাকা


```