Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডানা কেটে আছড়ে পড়েছিল টিয়া, নকল ডানা লাগিয়ে বহু যত্নে উড়তে শেখালেন চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো: কোনও ভাবে আঘাত পেয়ে ডানা ছিঁড়ে গিয়েছিল তার। যত্ন করে তাকে তুলে এনে শুশ্রূষা করেছেন চিকিৎসক। শুধু তাই নয়, আঠা দিয়ে তার জন্য লাগিয়ে দিয়েছেন নকল এক ডানা। আর তার পরে উড়তেও শেখাচ্ছেন তাকে। ঠিক যেমন ছোট বাচ্চাকে হাঁটতে শেখান অভ

ডানা কেটে আছড়ে পড়েছিল টিয়া, নকল ডানা লাগিয়ে বহু যত্নে উড়তে শেখালেন চিকিৎসক

শেষ আপডেট: 1 March 2020 16:00

দ্য ওয়াল ব্যুরো: কোনও ভাবে আঘাত পেয়ে ডানা ছিঁড়ে গিয়েছিল তার। যত্ন করে তাকে তুলে এনে শুশ্রূষা করেছেন চিকিৎসক। শুধু তাই নয়, আঠা দিয়ে তার জন্য লাগিয়ে দিয়েছেন নকল এক ডানা। আর তার পরে উড়তেও শেখাচ্ছেন তাকে। ঠিক যেমন ছোট বাচ্চাকে হাঁটতে শেখান অভিভাবকরা, তেমন করেই যেন ১২ সপ্তাহ বয়সি এক অসহায় টিয়া পাখিকে উড়তে শেখাচ্ছেন তিনি। তিনি অস্ট্রেলিয়ার এক পশু চিকিৎসক, ক্যাথরিন অপুলি। জানালেন, পাখিটি অচেতন হয়ে পড়েছিল রাস্তায়। দেখতে পেয়ে তুলে এনে সেটির চিকিৎসা করেন তিনি। কিন্তু কীভাবে পাখিটির ডানা নষ্ট হল তা জানা যায়নি। তাই অন্য একটি পশু হাসপাতাল থেকে পাখির ডানা সংগ্রহ করে, বিশেষ আঠা দিয়ে আহত টিয়ার পিঠে লাগিয়ে, শত বছরের পুরোনো পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করেছেন তিনি। শেষমেশ একটানা চেষ্টায় নতুন ডানায় উড়তে পেরেছে সে টিয়া। টিয়ার সেরে ওঠা দেখে আনন্দে উদ্বেল নেট-দুনিয়া। সম্প্রতি এই ঘটনাটি শেয়ার করেছে একটি ফেসবুক পেজ। তারাই লিখে জানিয়েছে, আহত টিয়াটির নাম ওয়েই ওয়েই। গ্রিক চিক কনিয়ুর প্রজাতির টিয়াপাখিটির ডানা কাটা গিয়েছিল মারাত্মক ভাবে। উড়তেই পারছিল না সে। যতবার চেষ্টা করছিল, আছড়ে পড়ছিল মাটিতে। হয়তো মারাই যেত। দেখুন সেই ফেসবুক পোস্ট। https://www.facebook.com/TheUnusualPetVets/posts/3746581915382074 কিন্তু অসাধ্য সাধন করলেন ক্যাথরিন। বহু যত্নে, বহু চেষ্টায় অন্য ডানা আঠা দিয়ে লাগিয়েছেন তিনি। তার পরেই উড়েছে সে টিয়া। ফেসবুকে এই পোস্ট দেখেই লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। কেউ বলেছেন, নতুন জীবন পেল পাখিটি। কেউ আবার বলেছেন, উড়তে না পারলে আর কখনও পাখি-জীবনে ফেরা হতো না ওয়েই ওয়েই। চিকিৎসক ক্যাথরিনের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন সকলে। তাঁর অধ্যবসায় ও আন্তরিকতা দেখে মুগ্ধ পশুপ্রেমীরা।

```