
শেষ আপডেট: 21 November 2018 19:35
ব্রিটেনের ড্যাভেন্ট্রি এলাকার এই ঘটনায় রাগ করবেন কী, পাখির কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে হেসে ফেলেন দমকলকর্মীরা। এবার দমকলকর্মীদের হাসির শব্দ শুনে সেটাও নকল করতে শুরু করল পাখি! দমকলের ওয়াচ কমান্ডার জানান, ড্যাভেন্ট্রির একটি বাড়ি থেকে মুহূর্মুহূ ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। বড় বিপদের আশঙ্কা করে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে তাঁরা দেখেন, অবিকল ফায়ার অ্যালার্মের শব্দ নকল করে যাচ্ছে গৃহকর্তার পোষা আফ্রিকান গ্রে টিয়াপাখি, জ্যাজ়।
গৃহকর্তা স্টিভ ডকার্টি বললেন, তাঁর পোষ্য জ্যাজ় যে কোনও শব্দ নকল করতে পছন্দ করে। এর আগেও বিভিন্ন শব্দ বহু বার সে নকল করেছিল। কিন্তু এবারের ঘটনায় দমকলকর্মীরা বিপদে পড়ে গেছেন। তাঁদের কাছে জ্যাজ়ে জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন স্টিভ। যদিও এই ব্যাপারে বেশ মজাই পেয়েছেন দমকলকর্মীরা।