
শেষ আপডেট: 19 August 2023 11:22
দ্য ওয়াল ব্যুরো: সাফল্য পেতে চায় সকলেই। তবে সেই সাফল্যের পরিভাষা কী সে নিয়ে নানা মুনির নানা মত।কেরিয়ারের শুরুর দিনগুলিতে যদি সাফল্যের সঠিক দিশা দেখাতে পারেন কেউ তবে ভবিষ্যৎ গড়ার রাস্তাটা আরও একটু সহজ হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই গুগলের প্রাক্তন এমডি পরমিন্দর সিং (parminder singh) ভাগ করে নেন নানা ধরনের উদ্দীপনামূলক কাহিনী। ঠিক তেমন ভাবেই এবার তিনি নিজের কেরিয়ারের গোড়ার দিকের একটি কাহিনী তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায় যা তাকে শিখিয়েছিল সাফল্যের এক অন্যরকম পরিভাষা।
পরমিন্দর সিংয়ের কথায় সেই সময়ে তিনি অ্যাপল কোম্পানিতে সামান্য একটি সেলসের পদে চাকরি করতেন। তখন অ্যাপল কোম্পানির আজকের মতো রমরমা ছিল না। স্বাভাবিক ভাবেই তাঁর বসার কেবিনটি ছিল আয়তনে যথেষ্ট ছোট। ফলে, সেই ছোট কেবিনে তিনি লজ্জায় কোনও অতিথিকে আমন্ত্রণ জানাতে পারতেন না।
পরমিন্দরের সঙ্গে ম্যাক বুক এবং অ্যাপল ই-বুক কেনার চুক্তি হয় দু'জনের মধ্যে। এরপরই ওই ব্যক্তি পরমিন্দরের সঙ্গে দেখা করতে আসতে চান তাঁর অফিসে।
প্রসঙ্গত, সেই সময় সুনু সেন নামের ওই বিজনেস টাইকুন হুইলচেয়ারে চলাফেরা করতেন। হুইলচেয়ার ওই ছোট্ট কেবিনে ঢুকবে না ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে বাইরে দেখা করার প্রস্তাব দেন পরমিন্দর। সেই সময়ই সবচেয়ে দামী কথাটি বলেছিলেন সুনু সেন। যুবক পরমিন্দরকে তিনি বলেন, 'কেবিনের আয়তন দিয়ে যোগ্যতা মাপার চেষ্টা করতে নেই।' অর্থাৎ যিনি প্রতিভাধর এবং গুণী তাঁর যোগ্যতা তাকে ঠিকই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।
প্রেম-পরকীয়া পিটুইটারির খেলা! জোড়া হরমোনের দুষ্টুমিতেই নাকি 'চিটিং' করার ইচ্ছা জাগে